ঢাকা ০৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

ডিএনসিসির ৪,৮০৬ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পাশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১
  • ২২৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ডিএনসিসির করপোরেশন সভায় সর্বসম্মতিক্রমে ২০২১-২০২২ অর্থবছরের ৪ হাজার ৮ শত ৬ কোটি ৪৫ লক্ষ টাকার প্রস্তাবিত বাজেট পাশ করা হয়েছে।

সোমবার (১২ই জুলাই) জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ডিএনসিসির ২য় পরিষদের ৭ম করপোরেশন সভায় সভাপতির বক্তৃতায় তিনি একথা বলেন।

এর আগে মেয়র প্রস্তাবিত বাজেটের বিস্তারিত তুলে ধরে ২০২১-২০২২ অর্থবছরের ৪ হাজার ৮ শত ৬ কোটি ৪৫ লক্ষ টাকার বাজেট উত্থাপনপূর্বক পাসের আহ্বান জানালে সর্বসম্মতিক্রমে তা পাস করা হয়।

এসময় ডিএনসিসি মেয়র বলেন, সকলের আন্তরিক প্রচেষ্টায় দখল, দূষণ ও দুষ্ট লোকের কবল থেকে ঢাকাকে মুক্ত করে একটি সুস্থ, সচল ও আধুনিক ঢাকা নগরী গড়ে তুলতে হবে। বাংলাদেশসহ সারাবিশ্ব আজ করোনা মহামারীর মধ্যে রয়েছে। তাই করোনা ভাইরাসের বিস্তার রোধকল্পে সকলকে নির্দেশনাসহ সকল স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে হবে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম জুম প্ল্যাটফর্মে সংযুক্ত থেকে প্রধান অতিথির বক্তৃতায় করোনা পরিস্থিতি মোকাবেলা করে জনকল্যাণে সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করায় ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের প্রশংসা করেন। এছাড়াও ডিএনসিসি মেয়রের নেতৃত্বে চলমান এডিস মশা, ডেঙ্গু ও চিকুণগুনিয়া প্রতিরোধ কার্যক্রম সর্বাত্মকভাবে সফল হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

ডিএনসিসির ৪,৮০৬ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পাশ

আপডেট টাইম : ০৯:৩২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১