ঢাকা ০৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

লকডাউন শিথিল, ট্রেন চালুর ঘোষণা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১
  • ২৫৮ বার

হাওর বার্তা ডেস্কঃ চলমান কঠোর লকডাউন শিথিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১৫ থেকে ২৩ জুলাই পর্যন্ত লকডাউন শিথিল করে শিগগিরই প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ। এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহণ। খোলা থাকবে শপিংমল ও দোকানপাট। তবে বেসরকারি অফিস বন্ধ থাকবে। আর সরকারি অফিসের কার্যক্রম ভার্চুয়ালি চলবে।

এদিকে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে আগামী বৃহস্পতিবার থেকে রেল যোগাযোগ চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার রেল মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে ১৫ জুলাই থেকে ট্রেন চলাচল করবে। তবে টিকিট কিনতে হবে অনলাইনে। কাউন্টারে কোনো টিকিট বিক্রি হবে না।

লকডাউন শিথিল করা নিয়ে সরকারের প্রজ্ঞাপন জারির পর পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে রেল মন্ত্রণালয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

লকডাউন শিথিল, ট্রেন চালুর ঘোষণা

আপডেট টাইম : ০৭:৪৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১