ঢাকা ০৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

করোনার মধ্যে দেশে একটি মানুষও না খেয়ে মারা যায়নি – কৃষিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৭:৫২ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১
  • ২৮৮ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনার ভয়াবহ অভিঘাতের মধ্যে দেশের একজন মানুষও না খেয়ে মারা যায়নি বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

সোমবার (১২ জুলাই) সকালে ঢাকার শ্যামপুরে গরিব, অসহায়, দুস্থ ও করোনায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন ।

শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সবসময় এ দেশের মানুষের পাশে ছিল ও আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বিএনপির বিগত শাসনামল ২০০৪-০৭ সালে আমরা দেখেছি দেশে মঙ্গা হয়েছে, দুর্ভিক্ষ হয়েছে, মানুষ না খেতে পেয়ে মারা গেছে। সেসময়ও আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে খাবার নিয়ে, সাহায্য নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছিল।

এসময় মন্ত্রী সমালোচনায় মুখর বিএনপি ও সুশীল সমাজের প্রতিনিধিদেরকে করোনার মহাসংকটে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শেখ মো. আজাহার এ অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী।

অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য মির্জা আজম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, সাবেক সংসদ সদস্য এড. সানজিদা খানম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

করোনার মধ্যে দেশে একটি মানুষও না খেয়ে মারা যায়নি – কৃষিমন্ত্রী

আপডেট টাইম : ০৭:১৭:৫২ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১