ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

চারহাত ঘুরে ৩০ হাজার টাকায় বিক্রি হয় মন্ত্রীর ফোন!

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১
  • ২৩৪ বার

হাওর বার্তা ডেস্কঃ পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের মোবাইল ফোন গত ৩০ মে সন্ধ্যায় বিজয় সরণি এলাকা ছিনতাই হয়। চারহাত ঘুরে ‘আইফোন-এক্স’ মডেলের সেই ফোনটি বিক্রি হয়েছে ৩০ হাজার টাকায়।

তবে ওই ক্রেতার বিষয়ে এখনো তথ্য পায়নি পুলিশ। ফোন ছিনতাইয়ের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্ত্রীর হাত থেকে যিনি ফোনটি ছিনতাই করেছিলেন তাকে শনাক্ত করে গ্রেফতারের কথাও জানিয়েছে পুলিশ। ছিনতাইকারী ফোনটি বিক্রি করেছিলেন একজনের কাছে।

এরপর হাতিরপুলের একটি দোকান থেকে আরও দুইবার হাত বদল হয়। এরপর সেখান থেকে একজন ‘আইফোন-এক্স’ মডেলের ফোনটি কিনেছেন ৩০ হাজার টাকায়।

ফোন ছিনতাইয়ের পর মামলা করা হয়েছিল কাফরুল থানায়। থানার উপ-পরিদর্শক ফরিদুল আলম জানান, ফোনটি কীভাবে কার কাছে আছে তা জানতে পেরেছি। আমরা আশা করছি, ফোনটি উদ্ধার করতে পারবো।

মিরপুর বিভাগের উপ-কমিশনার আ স ম মাহাতাব উদ্দিন জানান, ফোনটি সর্বশেষ ৩০ হাজার টাকায় হাতিরপুলের একটি দোকান থেকে বিক্রি হয়েছে। তবে যার কাছে বিক্রি হয়েছে, তার ব্যাপারে বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছে না।

ওই দোকানির কাছে সেই ব্যক্তির কোনো তথ্য নেই। যিনি সর্বশেষ ফোনটি কিনেছেন, তিনি তো চোর নন। সম্ভবত ভয়ে ফোনটি বন্ধ করে রেখেছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

চারহাত ঘুরে ৩০ হাজার টাকায় বিক্রি হয় মন্ত্রীর ফোন!

আপডেট টাইম : ১০:৪১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১