ঢাকা ১০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

ফোনের মধ্যে থেকে বেরিয়ে আসবে ড্রোন!

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১
  • ৩৫৪ বার

হাওর বার্তা ডেস্কঃ বর্তমানে পাখির চোখে অর্থাৎ আকাশ থেকে ছবি তোলার ক্ষেত্রে ড্রোনের জনপ্রিয়তা তুঙ্গে। যারা ছবি তুলতে পছন্দ করেন, ড্রোন তাদের কাছে আরাধ্য বিষয়। কিন্তু ছবি তোলার জন্য মোটামুটি মানের ড্রোনের দামই নেহায়েত কম নয়। তাই ইচ্ছে থাকলেও পিছিয়ে আসেন অনেকে। তবে কেমন হয় যদি আলাদা করে ড্রোন না কিনে স্মার্টফোন দিয়েই ড্রোনের মতো ছবি তোলা যায়?

এবার সে রকম এক নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে চীনা স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা ভিভো।

গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ভিভো এমন একটি ড্রোনের উপর কাজ করছে, যা স্মার্টফোনের সঙ্গে সংযুক্ত থাকবে।

ভিভোর এই পরিকল্পনার ছবিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিভোর পরিকল্পনা অনুযায়ী ফোনের মধ্যেই থাকবে বিশেষ ডিট্যাচিং মেকানিজম। তার মাধ্যমেই ফোনের দুটি ক্যামেরা ও কিছুটা অংশ বিছিন্ন হয়ে যাবে মূল শরীর থেকে। এটিই ফোনকে রিমোট হিসেবে ব্যবহার করে ওড়ানো যাবে ড্রোনের মতোই। এতে চারটি ফ্যান ছাড়াও থাকছে দুটি ইনফ্রারেড সেন্সর।

গত বছরেই এই প্রযুক্তির পেটেন্ট জমা দিয়েছে ভিভো। এই ফোন কবে নাগাদ বাজারে আসতে পারে বা আদৌ বাজারে আসবে কিনা, সে বিষয়ে কিছু জানায়নি ভিভো। তবে এটি যদি কনসেপ্ট মডেল হিসেবেও প্রকাশ করা হয়, তা স্মার্টফোনের জগতে যে আলোড়ন সৃষ্টি করবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

ফোনের মধ্যে থেকে বেরিয়ে আসবে ড্রোন!

আপডেট টাইম : ০৬:৩৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১