হাওর বার্তা ডেস্কঃ ভারতে থেকে পাসপোর্ট যাত্রীরা সপ্তাহে তিনদিন (রবিবার, মঙ্গলবার ও বুধবার) দেশে ফিরতে পারবেন। তবে প্রতিদিনই সরকারের নির্দেশনা মেনে ভারতে যেতে পারবে।
ঢাকার স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এ নির্দেশনা শনিবার (৩ জুলাই) সকালে বেনাপোল ইমিগ্রেশনে আসে। বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব।
১৬ মার্চ থেকে কোনো বাংলাদেশি পাসপোর্টধীরী যাত্রী বেনাপোল দিয়ে ভারতে প্রবেশ করতে পারবে না বলে প্রজ্ঞাপন জারি হয়। শুধু ভারতে আটকে পড়া বাংলাদেশি যাত্রীরা দেশে প্রবেশ করতে পারবে সে দেশে বাংলাদেশের দূতাবাস থেকে অনুমতি সাপেক্ষে এবং করোনা সনদ নিয়ে।
দেশের ১২টি স্থলবন্দর দিয়ে ভারতে যাত্রী গমনাগমন হতো। করোনার প্রকট আকার ধারণ করায় গত ১৬ মার্চ থেকে সব বন্দর দিয়ে যাতায়াত স্থগিত করে তিনটি স্থলবন্দর খোলা রাখে। তারই ধারাবাহিকতায় এসব স্থলবন্দর দিয়ে যেসব আটকে পড়া বাংলাদেশি দেশে আসছেন তাদের নিজ খরচে ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে।
Reporter Name 
























