ঢাকা ০৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

চলতি বছরেই মুক্তি পাবে বঙ্গবন্ধু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১
  • ৩৪৯ বার

হাওর বার্তা ডেস্কঃ চলতি বছরেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে জীবনীভিত্তিক চলচ্চিত্র বঙ্গবন্ধু মুক্তি পাবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। শনিবার জাতীয় সংসদে ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট বিল-২০২১’ সংসদে পাসের প্রক্রিয়ার সময় তিনি একথা জানান।

বঙ্গন্ধুর বায়োপিক নিয়ে সংসদে প্রশ্ন করেন জাতীয় পার্টির সাংসদ মুজিবুল হক চুন্নু এবং এই চলচ্চিত্রে কারা অভিনয় করছেন তা জানতে চান বিএনপির সংসদ সদস্য হারুন অর রশীদ।

এই দুই প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, বাংলাদেশি শিল্পীরা চলচ্চিত্রের সমস্ত মূল চরিত্রে অভিনয় করছেন। বঙ্গবন্ধু, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব, জননেত্রী শেখ হাসিনা, শেখ রেহানাসহ সব মূল চরিত্রে বাংরাদেশি শিল্পীরা অভিনয় করছেন। এটা যদিও যৌথ প্রযোজনার ছবি। আর চলচ্চিত্রটি এবছরই মুক্তি পাবে। এটা একটি মাইলস্টোন চলচ্চিত্র হবে।

এছাড়া বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসের সবচেয়ে বড় বাজেটের ছবিটি নির্মাণ করছেন বলিউডের নির্মাতা শ্যাম বেনেগাল বলেও জানান তথ্যমন্ত্রী।

হাছান মাহমুদ আরো জানান, বঙ্গবন্ধুকে নিয়ে হলিউডে একটি চলচ্চিত্র নির্মাণ হচ্ছে। এর কাজ এগিয়ে চলছে। বাংলাদেশেও কাজ হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

চলতি বছরেই মুক্তি পাবে বঙ্গবন্ধু

আপডেট টাইম : ০২:৩৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১