ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

৪৪তম বিসিএস হবে মৌখিক পরীক্ষায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১
  • ২৩৮ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনার মধ্যে হাসপাতালাগুলোতে দীর্ঘদিন ধরেই অ্যানেস্থেসিওলজির সংকট লেগেই আছে৷ এই অবস্থায় আরেকটি বিশেষ বিসিএসের মাধ্যমে সংকট দূর করতে ৪০৯ জনকে নিয়োগ দেয়ার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৪৪তম বিসিএসটিও হতে যাচ্ছে বিশেষ বিসিএস। এই বিসিএস কেবলমাত্র মৌখিক পরীক্ষার মাধ্যমে হবে। কোনো লিখিত হবে না। এজন্য সরকারী কর্ম কমিশন (পিএসসি) নিয়োগ বিধিমালা সংশোধনের কাজ করছে। নীতমালা হওয়ার পর খুব দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশ করবে পিএসসি।

সূত্র আরও জানায়, বিশেষ বিসিএসের মাধ্যমে সরকারি হাসপাতালগুলোতে ৪০৯ জন জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেস্থেসিওলজি) নিয়োগ দেয়া হবে। এজন্য ইতোমধ্যে বিসিএস নিয়োগ নীতিমালা ১৯৮১ সংশোধন করা হয়েছে। চলতি মাসেই বিজ্ঞপ্তি প্রকাশ করবে পিএসসি।

বিষয়টি নিশ্চিত করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিধি ও অনু) আবুল কাশেম মোহাম্মদ মহিউদ্দিন গণমাধ্যমকে বলেন, অনেক হাসপাতালে অ্যানেস্থেলিওজির অভাবে অপারেশন করা সম্ভব হচ্ছে না। এই অবস্থায় জরুরি ভিত্তিতে চিকিৎসক নিয়োগ দেয়া হবে। এজন্য বিসিএস নিয়োগ নীতিমালা সংশোধন করা হয়েছে। শিগগিরই সার্কুলার প্রকাশ করা হবে।

এ বিষয়ে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন গণমাধ্যমকে বলেন, বিশেষ প্রয়োজনে নিয়োগ দেয়ার প্রয়োজনীয়তা হলে নিয়োগবিধি সংশোধন করা যায়। সরকার চাইলে এটি করতে পারে। তিনি আরও বলেন, শুধু মৌখিক পরীক্ষার মাধ্যমে এই বিসিএস আয়োজনের বিষয়ে এখনি কিছু বলতে পারছি না। কেননা আমরা এখও নিয়োগবিধি কিংবা চাহিদাপত্র হাতে পাইনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

৪৪তম বিসিএস হবে মৌখিক পরীক্ষায়

আপডেট টাইম : ০৩:০৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১