ঢাকা ০৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

শুরু হলো সর্বাত্মক লকডাউন, মহাসড়কে লুকিয়ে চলছে বাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৮:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
  • ২৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ নিয়ন্ত্রণে আজ বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে সাত দিনের ‘কঠোর লকডাউনের’ শুরু হয়েছে। সকাল থেকে রাজধানীর সড়কে রিকশা ও প্রয়োজনীয় বাহনে জরুরি সেবার আওতাভুক্ত যারা রয়েছেন তারা কাজে বের হয়েছেন। এদিকে কঠোর লকডাউনেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে যাত্রীবা‌হী বাস ও ব‌্যক্তিগত গা‌ড়ি চলাচল কর‌তে দেখা গেছে।

বৃহস্প‌তিবার সকালে মহাসড়‌কের টাঙ্গাই‌লের রাবনা বাইপাস, এলেঙ্গা বাসস্ট‌্যান্ড ও এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত সড়‌কে বাস ও ব‌্যক্তিগত যানবাহন চলাচল কর‌তে দেখা গে‌ছে।

এর আগে গতকাল বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সরকারের পক্ষ থেকে এবার বিধিনিষেধ ‘কঠোর’ই করার কথা বলা হয়েছে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হলেই গ্রেপ্তার করার কথা বলেছে পুলিশ। বিধিনিষেধ মানতে বাধ্য করতে মাঠে রয়েছে সেনাবাহিনীও। কিন্তু সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে স্বাভাবিক দিনের মতোই চলাচল করছে ব্যক্তিগত যানবাহন, বাস, ট্রাক ও পিকআপ। ত‌বে রা‌তের দি‌কে মহাসড়‌কে বাসের সংখ‌্যা বে‌শি ছিল। আর যে সকল বাস বি‌ভিন্ন গন্ত‌ব্যে যে‌তে ভো‌রে ঢাকা থে‌কে রওনা হ‌য়ে‌ছে সেগু‌লোও মহাসড়‌কে চলাচল কর‌তে দেখা গে‌ছে।

মহাসড়‌কে চলাচল করা চালকরা জানান, রা‌তে প্রশাস‌নের তেমন নজরদারি থা‌কে না। অনেক সময় মানবতার খাতিরে গা‌ড়ি ছে‌ড়ে দেয়। যে কার‌ণে রা‌তে প‌রিবহন চালা‌নো সু‌বিধা। ত‌বে দি‌নের বেলায় প্রশাস‌নের নজরদা‌রি বে‌শি থা‌কে। ফ‌লে জেল-জ‌রিমানার ভয় থা‌কে। তারা আরও জানান, জী‌বিকার তা‌গি‌দে এভা‌বেই লু‌কোচু‌রি ক‌রে প‌রিবহন চলা‌তে হ‌বে। না হলে প‌রিবার নি‌য়ে না খে‌য়ে থাক‌তে হ‌বে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

শুরু হলো সর্বাত্মক লকডাউন, মহাসড়কে লুকিয়ে চলছে বাস

আপডেট টাইম : ১১:৩৮:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১