ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

প্রবীণ সাংবাদিক ইকবাল আহমেদ আর নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১
  • ২২১ বার

হাওর বার্তা ডেস্কঃ ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সাবেক প্রধান ইকবাল আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রবিবার (২৮ জুন) রাতে মেরিল্যান্ডে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে ইকবাল আহমেদের বয়স হয়েছিল ৮২ বছর।

সাংবাদিক ইকবাল ১৯৮৩ সাল থেকে ১৯৯৪ পর্যন্ত ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান ছিলেন। তাঁর বড় ভাই ইশতিয়াক আহমেদ ১৯৫৮ সালে ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগ প্রতিষ্ঠা করেন। ছাত্রাবস্থায় মাত্র ২০ বছর বয়সে শুরু থেকেই বাংলা অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন ইকবাল আহমেদ।

পুরান ঢাকার ইসলামপুরের এক অভিজাত পরিবারে জন্ম ইকবাল আহমেদের। তিনি পড়াশুনা করেছেন কলেজিয়েট হাই স্কুল ও জগন্নাথ কলেজে। বিএ পাস করার পর উচ্চতর পড়াশুনা করতে আমেরিকায় যান ইকবাল আহমেদ। ১৯৫৯ সাল থেকেই তিনি ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সাথে কাজ শুরু করেন।

বর্ণাঢ্য জীবনের অধিকারী এই সাংবাদিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ভয়েস অব আমেরিকা পরিবার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

প্রবীণ সাংবাদিক ইকবাল আহমেদ আর নেই

আপডেট টাইম : ১২:২২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১