ঢাকা ০১:৩২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পরীমণির মামলায় নাসির-অমির ১০ দিনের রিমান্ড চায় পুলিশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১৮:২৭ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১
  • ২০৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ধর্ষণ ও হত্যাচেষ্টায় সাভার থানায় চিত্রনায়িকা পরীমনির দায়ের করা মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির ১০ দিনের রিমান্ড চায় পুলিশ।

আজ বুধবার (২৩ জুন) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম।

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে। এর আগে উত্তরায় অমির বাসায় অভিযান চালিয়ে তিন নারীসহ গ্রেফতার করা হয় নাসির ও অমিকে। অভিযোনে অমির বাসা থেকে এক হাজার পিস ইয়াবা, বিদেশি মদ ও বিয়ার জব্দ করে ডিবি পুলিশ।

এরপর ১৪ জুন দিবাগত রাত ১২টা ৫ মিনিটে ডিবির গুলশান জোনের উপ-পরিদর্শক মানিক কুমার সিকদার বাদী হয়ে বিমানবন্দর থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা করেন। ওই মামলায় আদালতে পাঠানো হয় আসামিদের। ১৫ জুন তাদের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি। রিমান্ড শেষে এ মামলায় তাদের আদালতে হাজির করা হবে বলেও জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

পরীমণির মামলায় নাসির-অমির ১০ দিনের রিমান্ড চায় পুলিশ

আপডেট টাইম : ০২:১৮:২৭ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১