ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জাবির ৬ শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া স্থগিত করেছেন হাইকোর্ট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১
  • ২৫১ বার

হাওর বার্তা ডেস্কঃ অনলাইনের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগে ৬ জন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আগামী ২০ জুন পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট। এ সময়ের মধ্যে শিক্ষক নিয়োগ সংক্রান্ত নথি আদালতে দাখিল করতে নির্দেশ দেয়া হয়েছে।

অনলাইনে শিক্ষক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করা রিটের প্রাথমিক শুনানি করে মঙ্গলবার (১৫ জুন) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনিক আর হক ও অ্যাডভোকেট সৈয়দা নাসরিন। অন্যদিকে জাবি কর্তৃপক্ষের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট কুমার দেবুল দে। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।

এর আগে অনলাইনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে ৬ জন শিক্ষক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। গত ১০ জুন দর্শন বিভাগের চার শিক্ষক এ রিট দায়ের করেন। রিটকারী চার শিক্ষক হলেন ড. মো. কামরুল আহসান, ড. এস এম আনোয়ার উল্লাহ ভূঁইয়া, মো. জাকির হোসাইন ও আব্দুস সাত্তার। রিটে দর্শন বিভাগে ৬ জন শিক্ষক নিয়োগে সার্কুলারের কার্যকারিতা স্থগিত চাওয়া হয়।

প্রসঙ্গত, দর্শন বিভাগে ছয় জন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। পরে সিলেকশন বোর্ড ১২ জুন অনলাইনে মৌখিক পরীক্ষা আহ্বান করে। শিক্ষার্থীশূন্য ক্যাম্পাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগে ছয় জন শিক্ষক নিয়োগের এই উদ্যোগ দুরভীসন্ধিমূলক উল্লেখ করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) চিঠি দিয়েছেন একই বিভাগের আট শিক্ষক। তবে সেই চিঠির জবাব না পেয়ে তারা রিট দায়ের করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জাবির ৬ শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া স্থগিত করেছেন হাইকোর্ট

আপডেট টাইম : ০৪:০৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১