ঢাকা ০৭:০১ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

তাণ্ডবে হেফাজতকে সমর্থন দিয়েছে বিএনপি: মেনন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৮:৪০ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১
  • ২১২ বার

হাওর বার্তা ডেস্কঃ হেফাজতের তাণ্ডবে বিএনপি সমর্থন দিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সংসদ সদস্য রাশেদ খান মেনন।

সোমবার একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ (বাজেট) অধিবেশনে প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

সকাল ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে এই অধিবেশন শুরু হয়।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে হেফাজতের তাণ্ডব দেখেছি উল্লেখ করে রাশেদ খান মেনন বলেন, ‘তারা কওমী মাদ্রাসার ছাত্রদের ব্যবহার করে একটি অভ্যুত্থান ঘটাতে চেয়েছিলো। আর তারা যে বিএনপির সমর্থন পেয়েছিলো, সেটা দলের মহাসচিবের কথায় স্পষ্ট, তিনি বলেছেন, হেফাজত নয়, তাণ্ডব তো করেছে সরকার।’

পররাষ্ট্রনীতির প্রসঙ্গে সাংসদ মেনন বলেন, ‘যুক্তরাষ্ট্র যার বন্ধু তার শত্রুর প্রয়োজন নেই। পাশাপাশি তিনি বাংলাদেশ পাসপোর্ট থেকে ইসরাইলে নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে কঠোর সমালোচনা করেন।’

গত এক বছরে স্বাস্থ্যখাতের দূর্বলতা প্রকাশ পেয়েছে বলেও মন্তব্য করেন রাশেদ খান মেনন। বলেন, ‘পিপিই ও করোনা টেস্টসহ অনেক বিষয়ে আমরা জালিয়াতি দেখেছি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

তাণ্ডবে হেফাজতকে সমর্থন দিয়েছে বিএনপি: মেনন

আপডেট টাইম : ০৩:২৮:৪০ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১