ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

খালেদা-তারেকের পদে ১৯ মার্চ নির্বাচন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৯ ফেব্রুয়ারী ২০১৬
  • ৩২৩ বার

বিএনপির চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। জাতীয় কাউন্সিলকে সামনে রেখে এই দলটির শীর্ষ এই দুই পদে ভোটগ্রহণ হবে।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ৪ মার্চ, যাচাই-বাছাই ৫ মার্চ ও প্রত্যাহারের শেষ দিন ৬ মার্চ। ১৯ মার্চ এই দুই পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোমবার বেলা ১১ টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন

সরকার এ তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২ মার্চ সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত নির্বাচন পরিচালনায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্থাপিত অস্থায়ী অফিসে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছ থেকে মনোনয়ন সংগ্রহ করা যাবে।

তফসিল ঘোষনার সময় জমির উদ্দিন সরকার বলেন, এই দুই পদে প্রতিদ্বন্দ্বিতাকারী নিজে কিংবা লিখিতভাবে মনোনীত তার নির্বাচনী এজেন্টদের মাধ্যমে মনোনয়নপত্র সংগ্রহ, জমাদান, প্রত্যাহার এবং ভোট গণনার সময় উপস্থিত থাকবে পারবেন। এই দুই পদে প্রার্থী হতে হলে বয়স কমপক্ষে ৩০ বছর হতে হবে। এছাড়া তাকে অবশ্যই দলের চাঁদাদাতা সদস্য হতে হবে।

শীর্ষ এ দুটি পদের নির্বাচন পেছানোর সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আল্লাহ যদি না চান তাহলে নির্বাচন পেছানোর কোনো সম্ভাবনা নেই।এই দুই পদে নির্বাচন ও দলের কাউন্সিল সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য তিনি সরকারের সহযোগিতা চান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

খালেদা-তারেকের পদে ১৯ মার্চ নির্বাচন

আপডেট টাইম : ০৮:৫৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৯ ফেব্রুয়ারী ২০১৬