ঢাকা ০৩:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

উপনির্বাচনে নৌকার মাঝি হলেন যারা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৫:২৬ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১
  • ২৩৭ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় সংসদের শূন্য হওয়া তিন আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত হয়েছে। শনিবার (১২ জুন) বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভার সিদ্ধান্ত মোতাবেক জাতীয় সংসদের তিনটি আসনের উপ-নির্বাচনে যথাক্রমে ঢাকা-১৪ আসনে আগাখান মিন্টু, সিলেট-৩ আসনে হাবিবুর রহমান এবং কুমিল্লা-৫ আসনে আবুল হাসেম খান-কে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রদান করা হয়।

No description available.

এদিকে তিন আসনের মধ্যে সর্বোচ্চ ৩৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে কুমিল্লা-৫ আসনের জন্য। ঢাকা-১৪ আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৩৪ জন। সিলেট-৩ আসনের জন্য মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ২৫টি। সব মিলিয়ে তিন আসনের উপনির্বাচনের জন্য নৌকা প্রতীক পেতে আগ্রহীর সংখ্যা ৯৪।

নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৪ জুলাই এই তিন আসনের উপনির্বাচন হওয়ার কথা ছিল। পরে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় নির্বাচন ২ সপ্তাহ পিছিয়ে ২৮ জুলাই তারিখ নির্ধারণ করেছে ইসি।

তিন সংসদীয় আসনই সংসদ সদস্যের মৃত্যুজনিত কারণে শূন্য হয়ে যায়। এর মধ্যে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১১ মার্চ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান। ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গত ৪ এপ্রিল। কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু করোনায় আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গত ১৪ এপ্রিল। তারা তিন জনই ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন।

শূন্য হওয়া তিন সংসদীয় আসনের উপনির্বাচন হবে আগামী ১৪ জুলাই। এসব আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রির শেষ হয়েছে বৃহস্পতিবার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

উপনির্বাচনে নৌকার মাঝি হলেন যারা

আপডেট টাইম : ০২:২৫:২৬ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১