ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

খালেদা জিয়ার কিডনি-হার্টের চিকিৎসা বাংলাদেশে সম্ভব নয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১
  • ২৪৪ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কিডনি ও হার্টের সমস্যা নিয়ে তার চিকিৎসকরা উদ্বিগ্ন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়া পোস্ট কোভিড পজিশন থেকে ভালো আছেন। তবে তার হার্ট ও কিডনির সমস্যা আছে। বাংলাদেশে এ সমস্যাগুলোর চিকিৎসা সম্ভব নয়। তার দেশের বাইরে উন্নত চিকিৎসা প্রয়োজন।

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, আমাদের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে আদালতে। রাজনীতি থেকে শুরু করে সব কিছু হয়েছে আদালতে। তত্ত্বাবধায়ক সরকার বাতিলসহ সব কিছুতে ক্ষতি হয়েছে আদালতে। আর সবচেয়ে বড় যে ক্ষতি— ম্যাডামের (খালেদা জিয়া) প্রতি অবিচারটাও হয়েছে আদালতে। তাই আদালতে যেতে আস্থা কম পাই।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের মানুষের দাঁড়ানোর কোথাও জায়গা নেই। কোথাও যে আশ্রয় নেবে, সে জায়গা নেই। আগে মানুষের আশ্রয়ের জায়গা ছিল আদালত, সেটিও এখন নেই। রাষ্ট্র যখন নিপীড়নকারী হয়ে যায়, তখন আর আশ্রয়ের কোনো জায়গা থাকে না।

মির্জা ফখরুল অবিলম্বে খালেদা জিয়া, নিপুণ রায়চৌধুরী, আসলাম চৌধুরীসহ দলের ও বিরোধী মতের নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দাবি করেন। তিনি বলেন, আমি সরকারকে বলব—মানুষকে শান্তিতে থাকতে দিন, মানুষকে বেঁচে থাকতে দিন। ইতিহাস কাউকে ক্ষমা করে না। ফেরাউন, নমরুদ, হিটলার, মুসোলিনি—কেউ বাঁচতে পারেনি, এটি ইতিহাস।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

খালেদা জিয়ার কিডনি-হার্টের চিকিৎসা বাংলাদেশে সম্ভব নয়

আপডেট টাইম : ০৩:০৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১