ঢাকা ১১:২১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মদনে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি আগস্টের ৫ তারিখ যেভাবে ‘৩৬ জুলাই’ হলো মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী বাংলাদেশ আর কখনো নির্ভরশীল রাষ্ট্র হবে না : পররাষ্ট্রমন্ত্রী স্বপ্নযাত্রায় ধীরগতি তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আপনার দলের লোকেরাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রীকে কর্নেল অলি সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

কলকাতায় জয়া এবার সিনেমার আলোচক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪২:২৯ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৬
  • ৪০৪ বার

কলকাতায় এখন রীতিমত ফ্ল্যাট নিয়ে নিয়মিত থাকছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। বাংলাদেশি সিনেমার পাশাপাশি ব্যস্তও আছেন সেখানকার ছবি নিয়ে। নতুন খবর হলো জয়া আহসান এবার অংশ নিচ্ছেন কলাকাতার নন্দনে অনুষ্ঠিতব্য সিনেমায় নারী বিষয়ক একটি সেমিনারে। সেখানে প্রধান আলোচক হিসেবে তিনি উপস্থিত থাকবেন।

ভারতের ফেডারেশন অব ফিল্ম সোসাইটির প্রধান প্রেমেন্দু মজুমদারে কলকাতার সেমিনার সম্পর্কে তার ফেসবুক পেজে এক পোস্টে জানান, আসছে ৮ মার্চ নারী দিবস উপলক্ষ্যে ‘চলচ্চিত্রে নারীঃ বিবিধ প্রেক্ষিতে’ শীর্ষক সেমিনারে আলোচক হিসেবে কথা বলবেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সেমিনারটি ৮ মার্চ কলকাতার নন্দনে বিকাল সাড়ে চারটায় অনুষ্ঠিত হবে।

সেমিনারে জয়া আহসান ছাড়াও বর্তমান সিনেমায় নারীর অভিযাত্রা নিয়ে আলোচক হিসেবে কথা বলবেন নির্মাতা ও প্রযোজক রেশমি মিত্র, সম্ভাবনাময়ী নির্মাতা সোহিনী দাশগুপ্ত এবং মিডিয়া ব্যক্তিত্ব প্রিয়াঙ্কা দাশগুপ্ত। মডারেটর হিসেবে থাকবেন সিনে বিশেষজ্ঞ ও ‘ফিল্মবাফ’-এর সম্পাদক রিতা দত্ত। আলোচনা পর্ব শেষে সোহিনীর অভিষেক ছবি ‘ছোটি মোটি বাতে’ ছবিটি প্রদর্শন করা হবে।

উল্লেখ্য, সম্প্রতি দেশে দুটি চলচ্চিত্রের কাজ শেষ করে অরিন্দম শীলের নির্মাণে ‘ঈগলের চোখ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য বর্তমানে কলকাতায় অবস্থান করছেন জয়া আহসান। এছাড়া বাংলাদেশে জয়া অভিনীত সাফি উদ্দিন সাফি পরিচালিত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী-২’ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মদনে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

কলকাতায় জয়া এবার সিনেমার আলোচক

আপডেট টাইম : ১০:৪২:২৯ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৬