ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ফরম বিক্রি শেষ কাল, নৌকার টিকিট পাচ্ছেন কারা জানা যাবে শনিবার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১
  • ২৫৬ বার

হাওর বার্তা ডেস্কঃ শূন্য হওয়া তিন সংসদীয় আসনের উপনির্বাচন হবে আগামী ১৪ জুলাই। এসব আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রির শেষ দিন বৃহস্পতিবার।

এই তিন আসনে কারা নৌকার টিকিট পাচ্ছেন তা চূড়ান্ত করতে শনিবার প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই তিন আসনের দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে।

এদিকে বুধবার পর্যন্ত এই তিনটি আসনের উপনির্বাচনে নৌকা প্রতীকে প্রার্থী হওয়ার প্রত্যাশায় ৯৩ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন৷ এর মধ্যে ঢাকা-১৪ আসনের জন্য ৩৩ জন, সিলেট-৩ আসনের জন্য ২৫ জন ও কুমিল্লা-৫ আসনের জন্য ফরম নিয়েছেন ৩৫ জন।

দলীয় বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ৪ জুন থেকে তিন আসনের উপনির্বাচনে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত ফরম বিক্রি করা হবে। যারা মনোনয়ন ফরম সংগ্রহ করছেন, তারা ওই সময়ের মধ্যেই ফরম জমা দিতে পারবেন।

এদিকে দলীয় মনোনয়নের ক্ষেত্রে এইবার কঠোরতা অবলম্বন করছে দলটি। ঢাকা-১৪ আসন উপনির্বাচনে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও এখলাস উদ্দিন মোল্লাহর কাছে মনোনয়ন ফরম বিক্রি করেনি আওয়ামী লীগ। গত মঙ্গলবার ফরম নিতে আসলে তাদেরকে দলীয় মনোনয়ন ফরম দেওয়া হয়নি।

আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান যুগান্তকে এ তথ্য  নিশ্চিত করেছেন। তিনি বলেন, তারা দলের কোনো পদ-পদবিতে আছেন বা দলীয় কর্মকাণ্ডে যুক্ত সেটা নিশ্চিত করতে পারেননি। তিনি আরও বলেন, একটি ক্রাইটেরিয়া (মানদণ্ড) মেনে ফরম বিক্রি করে আওয়ামী লীগ। সেই ক্রাইটেরিয়া পূরণ করতে না পারায় তাদের কাছে মনোনয়ন ফরম বিক্রি করা হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

ফরম বিক্রি শেষ কাল, নৌকার টিকিট পাচ্ছেন কারা জানা যাবে শনিবার

আপডেট টাইম : ০৯:৪৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১