ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

আগামী ১৪ জুলাই যে চার ইউনিয়ন পরিষদের ভোট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৭:১৭ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১
  • ২৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশের চারটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পিছিয়ে ১৪ জুলাই ভোট নেওয়ার সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে আগামী ২১ জুন ৩৬৭টি ইউপিতে ভোট হবে।

 ইউপিগুলো হলো- খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালি, বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া, কচুয়া উপজেলার কচুয়া ও সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও।
ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানান, বৈধ প্রার্থী মৃত্যুবরণ করায় নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রে চেয়ারম্যান পদে সব কার্যক্রম আবার নতুন করে শুরু হবে। তবে সাধারণ ও সংরক্ষিত সদস্য পদের যেসব প্রার্থী বৈধ হয়েছিলেন, তারাই থাকবেন।
 ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি রিটার্নিং কর্মকর্তাদের কাছে চিঠিও দিয়েছেন।

এতে বলা হয়েছে, প্রথম ধাপে ঘোষিত তফসিলের মধ্যে ভোটগ্রহণের আগে চেয়ারম্যান পদে মনোনীত বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ২০ এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ১০ অনুসারে নিম্নে বর্ণিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদে আগামী ১৪ জুলাই ২০২১ তারিখে নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছেন।

চেয়ারম্যান পদে আগে যারা মনোনয়নপত্র দাখিল করেছিলেন তাদের নতুন করে মনোনয়নপত্র দাখিলের প্রয়োজন হবে না এবং আগে মনোয়নপত্র দাখিলকারীদের নতুনভাবে মনোয়নপত্র দাখিল/প্রত্যাহারের

সুযোগ দেওয়া যাবে।

সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদে আগের মনোনয়ন বহাল থাকবে। ওই দুটো পদে বিদ্যমান প্রার্থীদের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে অর্থাৎ শুধু চেয়ারম্যান পদে নতুনভাবে মনোনয়ন দাখিল করা যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

আগামী ১৪ জুলাই যে চার ইউনিয়ন পরিষদের ভোট

আপডেট টাইম : ০৯:১৭:১৭ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১