ঢাকা ০৭:১০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

জিয়াউর রহমান পথ দেখিয়েছেন কিন্তু সেই পথে আমরা চলছি না: মির্জা ফখরুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৮:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১
  • ২৫০ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা জিয়াউর রহমানকে স্মরণ করছি ৪০ বছর পরেও। কারণ হলো, এই মানুষটাকে বারবারই স্মরণ করতে হবে। তিনি আমাদের নেতা, তিনি আমাদের আদর্শ, তিনি আমাদের পথ দেখিয়েছেন। কিন্তু সেই পথটায় আমরা এখন চলছি না।

জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, পৃথিবীতে এখন কোনো আদর্শ নেই, কোনো রকমের সততা নেই, কোনো মূল্যবোধ নেই। সময়টাকে এ জন্য নষ্ট সময় বলা হয়। এখন যারা রাষ্ট্রপ্রধান হন, বেশির ভাগই ক্ষমতায় টিকে থাকতে চান। গণতন্ত্রের সবচেয়ে বড় প্রবক্তা আমেরিকা, সেখানে কিছুদিন আগে দেখলেন নির্বাচন হলো, ট্রাম্প কি চেষ্টাটাই না করলেন টিকে থাকার জন্য। যত রকম চেষ্টা আছে, নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করে, একদম শেষে ক্যাপিটল হাউজে মানুষ ঢুকিয়ে দিল। শত শত হাজার হাজার মানুষ, যা আমেরিকার ইতিহাসে নেই। আসলে এখন আর নীতিকথা বলে কিছু নেই। রাজনীতিতে নীতিকথা নির্বাসিত হয়ে গেছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র সহসভাপতি মুনসী বজলুল বাসিত আনজুর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলীম নকীর সঞ্চালনায় আলোচনাসভায় আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি নেতা আব্দুস সালাম, ফজলুল হক মিলন, আব্দুস সালাম আজাদ, শহীদুল ইসলাম বাবুল, যুবদলের সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

জিয়াউর রহমান পথ দেখিয়েছেন কিন্তু সেই পথে আমরা চলছি না: মির্জা ফখরুল

আপডেট টাইম : ০৯:৩৮:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১