ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

১৪ জুলাইয়ের উপনির্বাচন পেছানোর আবেদন জাতীয় পার্টির

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১
  • ২৯১ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, ‘১৪ জুলাই পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ-এর মৃত্যু বার্ষিকীর দিনে আমরা কোন নির্বাচন চাইনা। ঐদিনে উপ-নির্বাচনের তারিখ নির্ধারিত থাকলে নির্বাচনের ব্যাপারে আমাদের চিন্তা-ভাবনা করতে হবে।’

উপ-নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে আজ মঙ্গলবার ( ৮ জুন) দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে শেষে জাতীয় পার্টি মহাসচিব এ কথা বলেন।

বাবলু বলেন, প্রধান নির্বাচন কমিশনার মনোযোগ সহকারে আমাদের বক্তব্য শুনেছেন। প্রধান নির্বাচন কমিশনার আমাদের দাবির যৌক্তিকতা অনুধাবন করে পুর্নাঙ্গ কমিশনের বৈঠক করে নির্বাচনের তারিখ পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। আগামী ১৪ জুলাই উপনির্বাচনের তারিখ দেয়া হয়েছে কিন্তু ঐদিন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর দ্বিতীয় মৃত্যু বার্ষিকী। এই দিনটি আমাদের জন্য একটি শোকের দিন। তাই ১৪ জুলাই উপনির্বাচনের তারিখ নির্ধারণ করায় জাতীয় পার্টির নেতা, কর্মী এবং অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের সবাই মনঃক্ষুণ্ণ হয়েছে।

মহাসচিব মনে করেন, ১৪ জুলাই দিনভর ঢাকা এবং ঢাকার বাইরে নানা কর্মসূচি পালন করবে জাতীয় পার্টি। তাই জাতীয় পার্টির জন্য ১৪ জুলাই নির্বাচনে অংশ নেয়া দুরুহ হয়ে পড়বে। ঐদিন জাতীয় পার্টি নির্বাচনের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকবেনা। তাই পার্টির সিদ্ধান্ত অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করে আমরা স্মারকলিপি দিয়েছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

১৪ জুলাইয়ের উপনির্বাচন পেছানোর আবেদন জাতীয় পার্টির

আপডেট টাইম : ০৯:০১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১