ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

খালেদা জিয়াকে মুক্তি দেওয়াই হবে মানবিক পদক্ষেপ: রব

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৪:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১
  • ২৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, খালেদা জিয়ার দীর্ঘ কারাবাস, বয়স এবং স্বাস্থ্য বিবেচনায় উন্নত চিকিৎসার প্রয়োজনে কারাগার থেকে মুক্তি প্রদান করাই হবে সরকারের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও মানবিক পদক্ষেপ।

তিনি আরও বলেছেন, খালেদা জিয়ার জীবন সুরক্ষার প্রশ্নে উন্নত চিকিৎসার বিষয়ে বিদেশে প্রেরণের জটিলতা অবসানে কারাগার থেকে মুক্তি দেওয়াই হবে সরকারের কর্তব্য।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক এডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার এসব কথা বলেন।

বিবৃতিতে আরও বলা হয়, এতে দীর্ঘদিনের কারাভোগের যন্ত্রনা থেকে মুক্তি লাভ করে খালেদা জিয়া মানসিকভাবে স্বস্তি অর্জন করবেন এবং তার পরিবার  উন্নত চিকিৎসার জন্য সব ধরনের উদ্যোগ গ্রহণ করতে পারবেন।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা রাজনৈতিক ও আইনগত জটিলতায় বাধাগ্রস্ত হলে তা হবে দেশবাসীর জন্য খুবই মর্মান্তিক।

এহেন পরিস্থিতিতে সরকার অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি প্রদান করে সব ধরনের অনিশ্চিয়তা, আশংকা ও উদ্বেগের অবসানে যথার্থ পদক্ষেপ গ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয় বিবৃতিতে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

খালেদা জিয়াকে মুক্তি দেওয়াই হবে মানবিক পদক্ষেপ: রব

আপডেট টাইম : ১০:৫৪:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১