ঢাকা ০৩:০২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আদালতে দোষ স্বীকার করলেন শিশু বক্তা মাদানী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৪:১৩ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১
  • ২২৪ বার

র‌্যাবের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার হওয়া আলোচিত শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানী আদালতে স্বীকারোক্তি জবানবন্দি দিয়েছেন।

শুক্রবার (২৮ মে) গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ নাজমুন নাহারের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন রফিকুল ইসলাম। আদালতে স্বীকারোক্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের জ্যেষ্ঠ সহকারি কমিশনার শুভাশীষ ধর।

গাজীপুর বোর্ড বাজার এলাকায় গেল ১০ ফেব্রুয়ারি ওয়াজ মাহফিলে সরকারকে কটাক্ষ করে বক্তব্য দেন রফিকুল ইসলাম। ওই ঘটনায় ৭ এপ্রিল রাতে গাছা থানায় র‌্যাব-১ এর ডিএডি আব্দুল খালেক বাদি হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।

জ্যেষ্ঠ সহকারি কমিশনার শুভাশীষ ধর বলেন, গত ৭ এপ্রিল রফিকুল ইসলামকে নেত্রকোনায় তার বাড়ি থেকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারের সময় চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। মোবাইলে বেশকিছু বিদেশি পর্নোভিডিও পাওয়া গেছে। আটকের পরদিন রফিকুলকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানায় হস্তান্তর করে র‌্যাব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আদালতে দোষ স্বীকার করলেন শিশু বক্তা মাদানী

আপডেট টাইম : ০৭:১৪:১৩ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১