ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

এখন রাজনীতি নয়, আপনাদের পাশে থেকে কাজ করে যাব: অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০১:১৫ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১
  • ২৭৬ বার

হাওর বার্তা ডেস্কঃ পৃথিবীব্যাপী মানুষ এখন করোনাভাইরাসের আতঙ্কে। তাই এ সময়ে কোনো রাজনীতি নয়। আপনাদের ভালোবেসে আমার পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে শাড়ি কাপড় পাঠিয়েছি। আপনারা জানেন, প্রতি বছর রমজান মাসের শেষদিকে আপনাদের সবার সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে আমি আপনাদের মাঝে উপস্থিত হতাম। এবার কোভিড-১৯ করোনাভাইরাস নামক মহামারির কারণে উপস্থিত হতে না পারলেও আপনাদের কথা ভুলে যাইনি। আমার জাতীয় পার্টির নেতাকর্মীদের মাধ্যমে, আমার নিজস্ব অর্থে কেনা ঈদ উপহার আপনাদের জন্য পাঠিয়ে দিলাম।

শনিবার ঢাকার নবাবগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়নে প্রায় সাড়ে ৯ হাজার লোকের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শাড়ি কাপড় বিতরণকালে ভিডিও কনফারেন্সে যুক্ত হন তিনি। এ সময় উপস্থিত জনসাধারণের উদ্দেশে এসব কথা বলেন যমুনা গ্রুপের চেয়ারম্যান সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী জাতীয় পার্টির কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি।

এদিন জাতীয় পার্টির নেতারা সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপির পক্ষ থেকে কলাকোপা, যন্ত্রাইল, বান্দুরা, নয়নশ্রী, শিকারীপাড়া, বারুয়াখালী ও জয়কৃষ্ণপুর ইউনিয়নে শাড়ি কাপড় বিতরণ করেন।

এ সময় সাবেক প্রতিমন্ত্রী সালমা ইসলাম বলেন, সারা বিশ্ব এখন করোনায় বিপর্যস্ত। মহান আল্লাহর কাছে প্রার্থনা করি বাংলাদেশসহ পৃথিবীর প্রতিটি জনপদের মানুষ যেন করোনাভাইরাস নামক মহামারির সংক্রমণ থেকে নিরাপদে থাকেন। আপনারাও আল্লাহর কাছে এ প্রার্থনা করবেন। আমার প্রিয় নবাবগঞ্জবাসী আপনাদের যে কোনো প্রয়োজনে আমি পাশে ছিলাম। আগামী দিনগুলোতেও পাশে থেকে এ জনপদের মানুষের কল্যাণে কাজ করে যাব ইনশাআল্লাহ।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে যমুনা গ্রুপের চেয়ারম্যান সালমা ইসলাম আরও বলেন, সারা পৃথিবীতে এখন করোনার মহামারি চলছে। আমাদের প্রতিবেশী ভারতের জনসাধারণও করোনা সংক্রমণে ভালো নেই। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা সংক্রমণ রোধে রাত-দিন কাজ করে চলেছেন। তাই আমাদের সবাইকে এ সময়ে সরকারি স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের কাজ করতে হবে। তাহলে আমরা করোনা সংক্রমণ থেকে বাঁচতে পারব।

তিনি নবাবগঞ্জের সবাইকে অগ্রিম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন, করোনালীন এ সময়ে গ্রামের হতদরিদ্র মানুষের হাতে কোনো কাজ নেই। আমি জানি পরিবার-পরিজন নিয়ে আপনাদের চলতে কষ্ট হচ্ছে। আমার স্বামী বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এখন আমাদের মাঝে নেই। তিনি দোহার-নবাবগঞ্জবাসীকে অনেক অনেক ভালোবাসতেন। আপনারা জানেন, দেশের দুর্যোগময় সময়ে তিনি ঝাঁপিয়ে পড়তেন আপনাদের জন্য- দোহার ও নবাবগঞ্জের মাটি-মানুষের প্রতি ভালোবাসার টানে। তিনিই আমাকে শিখিয়েছেন ও অনুপ্রাণিত করেছেন আপনাদের জন্য কাজ করতে, আপনাদের সবার সুখে-দুঃখে পাশে দাঁড়াতে। আমি আছি তার দেখানো পথ ধরে, আপনাদের পাশে। দোয়া করবেন ও পাশে থাকবেন- এই প্রত্যাশা করি। আপনারা ভালো থাকুন।

এ সময় উপস্থিত ছিলেন- নবাবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক জুয়েল আহমেদ, খলিলুর রহমান, জাহাঙ্গীর চোকদার, কফিলউদ্দিন, নয়নশ্রী ইউপি চেযারম্যান রিপন মোল্লা, যুবরাজ নাজিম উদ্দিন, জাপা নেতা ওয়াসিম আহমেদ, শাহাদাত মেম্বার, আতহার আলী, সালাম মোল্লা, আবদুস সালাম,শ্রী নকুল সরকার, সোলায়মান মেম্বার, আবদুল মালেক, মনির হোসেন, কিরণ খান, আজিজুল হক শোভন, ছাত্র সমাজের কেন্দ্রীয় নেতা খলিল দেওয়ান, হান্নান মোল্লা, রুবেল হোসেন, মিজানুর রহমান, শুভ্র তালুকদার, নারীনেত্রী লিমা চোকদার, নিলুফা ইয়সমিন লিলি প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

এখন রাজনীতি নয়, আপনাদের পাশে থেকে কাজ করে যাব: অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি

আপডেট টাইম : ১১:০১:১৫ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১