ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

২২মে থেকে ২৯ মে পর্যন্ত ফরম পূরণের সুযোগ পাবেন এসএসসি পরীক্ষার্থীরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১
  • ২৭৭ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশজুড়ে বিধিনিষেধের কারণে স্থগিত হওয়া এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়িয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। যেসব শিক্ষার্থী লকডাউনের কারণে ফরম পূরণ করতে পারেনি তারা আগামী ২২মে থেকে ২৯মে পর্যন্ত বিলম্ব ফি ছাড়াই ফরম পূরণ করতে পারবেন।

শুক্রবার ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সময় বাড়ানোর তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২০২১ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ গত ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত সম্পন্ন হয়। কিন্তু কোভিড-১৯ বিস্তারের কারণে অনেক শিক্ষার্থী ফরম পূরণ করতে পারেনি। যারা ওই সময়ে ফরম পূরণ করতে পারেনি তারা আগামী ২২ মে থেকে ২৯ মে পর্যন্ত বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণ করতে পারবে। শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক অনলাইনে ফি জমা দেয়ার শেষ তারিখ ৩০ মে।

এসএসসি পরীক্ষা ২০২১ এর ফরম পূরণের বোর্ড কর্তৃক নির্ধারিত ফি এর অতিরিক্ত ফি আদায় করার কোন সুযোগ নেই। ফরম পূরণের অতিরিক্ত ফি আদায়ের কোন অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

শিক্ষার্থী প্রতি কোন খাতে কত ফি

বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে এসএসসির ফরম পূরণ বাবদ সর্বোচ্চ ১ হাজার ৯৭০ টাকা, ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থীদের থেকে সর্বোচ্চ ১ হাজার ৮৫০ টাকা। মানবিক বিভাগের শিক্ষার্থীদের দিতে হবে সর্বোচ্চ ১ হাজার ৮৫০ টাকা।

এসএসসি পরীক্ষার ফি বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে পত্র প্রতি ১০০ টাকা, ব্যবহারিকের ফি বাবদ পত্র প্রতি ৩০ টাকা, অ‌্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টের ফি বাবদ পরীক্ষার্থী প্রতি ৩৫ টাকা, মূল সনদ বাবদ শিক্ষার্থী প্রতি ১০০ টাকা, বয়েজ স্কাউট ও গার্লস গাইড ফি বাবদ ১৫ টাকা এবং জাতীয় শিক্ষা সপ্তাহ ফি বাবদ পরীক্ষার্থী প্রতি ৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া, অনিয়মিত শিক্ষার্থীদের ক্ষেত্রে পরীক্ষার্থী প্রতি ১০০ টাকা অনিয়মিত ফি নির্ধারণ করা হয়েছে। জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীদের তালিকাভুক্তি ফি ১০০টাকা নির্ধারণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

২২মে থেকে ২৯ মে পর্যন্ত ফরম পূরণের সুযোগ পাবেন এসএসসি পরীক্ষার্থীরা

আপডেট টাইম : ০৩:৫১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১