ঢাকা ০৭:২০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানেই বাংলাদেশ মর্যাদার আসনে: আইনমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১
  • ২৪৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়া-৪(কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য ও আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখনই সুযোগ পেয়েছেন তখনই মানুষের ভাগ্য উন্নয়নে চেষ্টা করেছেন। ১৯৯৬ সালে প্রথমবার ও ২০০৮ সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসে মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেছেন। যে কারণে বাংলাদেশ এখন মর্যাদার আসনে।

বৃহস্পতিবার (৬ মে) দুপুরে আখাউড়া উপজেলা পরিষদ মাঠে কর্মহীন ১ হাজার মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খানের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইনমন্ত্রী।

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি বলেন, করোনা পরিস্থিতিতে এই রোজায় যেন আপনারা কষ্ট না পান সে জন্য প্রধানমন্ত্রী আপনাদের জন্য উপহার পাঠিয়েছেন। আপনারা আল্লাহর কাছে প্রার্থনা করবেন তিনি যেন আমাদেরকে এই মহামারী থেকে রক্ষা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র মোঃ তাকজিল খলিফা কাজল, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম ভূইয়া, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর-এ আলম, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মোঃ জয়নাল আবেদীন, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে কর্মহীন ১ হাজার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সুবিধাভোগীরা খাদ্য সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানেই বাংলাদেশ মর্যাদার আসনে: আইনমন্ত্রী

আপডেট টাইম : ১২:২৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১