ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

দরিদ্র ও কর্মহীন ৫০০ পরিবার পেল স্বেচ্ছাসেক লীগের ঈদ উপহার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১
  • ২৬৭ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘যতদিন করোনা থাকবে আমরা মানুষের জন্য কাজ করে যাব। আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন মানবিক কার্যক্রম চালিয়ে যাবে। তিনি বলেন, যারা সাম্প্রদায়িক অপশক্তিকে ব্যবহার করে রাজনীতি করে তাদের বিরুদ্ধে অসাম্প্রদায়িক উন্নয়নের গতিধারা বাঁচিয়ে রাখার জন্য মুক্তিযুদ্ধের চেতনায় মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে।

আজ বৃহস্পতিবার (৬ মে) সকালে আওয়ামী স্বেচ্ছাসেক লীগের উদ্যোগে রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্র মাঠে রাজধানীর হতদরিদ্র অসহায় কর্মহীন ৫০০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রান্তিক পর্যায় থেকে মানুষের জন্য কাজ শুরু করেছে।

তিনি বলেন, আমরা মৃত্যুকে জয় করতে পারবো না সত্য! কিন্তু মৃত্যুর মুখোমুখি হয়ে কাজ করতে পারবো। বিএনপি জামাত করোনার এই দুঃসময়ে মানুষের পাশে দাঁড়াতে পারে নি! তারা মিথ্যাচার ও অসত্য কথা বলে! তারা মানুষের জন্য রাজনীতি করে না।

নাছিম আরো বলেন, অপশক্তির হাত থেকে বাংলাদেশকে রক্ষা করাই আমাদের প্রধান কাজ এবং অন্যতম কাজ। যখন দূর্যোগ আসে তখন সেই সুযোগ নিয়ে বিএনপি জামাত রাজনীতির ফায়দা লুটতে চায়! তারা হলো ব্যর্থ ও পরাজিত রাজনৈতিক অপশক্তি। এই দুঃসময়ে যারা অপরাজনীতি করে তাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে সকলের প্রতি আহবান জানান তিনি। বিশেষ অতিথির ভাষণে সুজিত রায় নন্দী বলেন, মানবতার প্রশ্নে কোন রাজনীতি নাই! যারা অপরাজনীতি করছে! তারা দেশ ও জাতির শত্রু। অশুভ অপশক্তির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অশুভ অপশক্তির বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।

বিশেষ অতিথির ভাষণে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন কোন মানুষ না খেয়ে থাকবে না। দেশে কোন খাদ্য সংকট নেই। সারা বিশ্বের কাছে অনুকরণীয় নেতৃত্ব মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। তার কারণ হচ্ছে করোনার শুরু থেকেই তিনি তাঁর রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে সরকারিভাবে নানা ধরনের নীতি ও পদক্ষেপ গ্রহণ করেছেন।

ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ। সেই সঙ্গে সংগঠনের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক জননেতা সুজিত রায় নন্দী এবং বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, একেএম আজিম, খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, আব্দুল্লাহ আল সায়েম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক ওবায়দুল হক খান, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম বিটু, দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজসহ কেন্দ্রীয় ও স্থানীয় স্বেচ্ছাসেবক লীগে নেতাকর্মী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

দরিদ্র ও কর্মহীন ৫০০ পরিবার পেল স্বেচ্ছাসেক লীগের ঈদ উপহার

আপডেট টাইম : ১১:২৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১