ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হেফাজত নেতা ওসমানী গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১
  • ২৪৬ বার

হাওর বার্তা ডেস্কঃ  হেফাজত ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারী প্রচার সম্পাদক ও জমিয়তে উলামায়ে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী ইয়াকুব ওসমানীকে (৪৪) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের একটি বিশেষ টিম ফেনী জেলা থেকে তাকে গ্রেফতার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের একটি বিশেষ টিম তাকে গ্রেফতার করে। গত ২৬ মার্চ হেফাজতের তাণ্ডবের পর থেকে তিনি আত্মগোপনে ফেনী চলে গিয়েছিলেন।

গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ব্রাহ্মণবাড়িয়ার তাণ্ডবের ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন।

পুলিশ সুপার জানান, তাকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হেফাজত নেতা ওসমানী গ্রেফতার

আপডেট টাইম : ১০:৩৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১