ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

রওশন এরশাদ হাসপাতালে ভর্তি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৫:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১
  • ২৯১ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় পার্টির (জাপা) চিফ প্যাট্রন (প্রধান পৃষ্ঠপোষক) ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রচণ্ড গরমে পানিশূন্যতা হওয়ায় বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাতে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তাকে ভর্তি করানো হয়।

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, ‘রওশন এরশাদকে সিএমএইচে (সম্মিলিত সামরিক হাসপাতাল) ভর্তি করা হয়েছে বলে শুনেছি। শুক্রবার বিস্তারিত জানতে পারবেন।

এছাড়াও দলের নেতারা জানিয়েছেন, নিয়মিত চেকআপের জন্য সাধারণত সিএমএইচে যান রওশন এরশাদ। তবে হঠাৎ করে শারীরিক অবস্থার কোনোরকম অবনতির জন্য তাকে সেখানে ভর্তি করা হয়েছে কিনা সে বিষয়ে তারা কোনো তথ্য দিতে পারেননি।

জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবুল বলেন, ‘রওশন এরশাদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে আমি এখনও শুনিনি।’

রওশন এরশাদের ব্যক্তিগত সহকারী মামুন হাসান বলেন, ম্যাডামের করোনা নেগেটিভ। গরমে ম্যাডামের তার ডি হাইড্রেশন হয়েছিল। তাই সিএমএইচে ভর্তি করা হয়। এখন তিনি অনেকটাই সুস্থ। আশা করা যাচ্ছে, শুক্রবারের মধ্যেই তিনি বাসায় ফিরবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

রওশন এরশাদ হাসপাতালে ভর্তি

আপডেট টাইম : ১১:৩৫:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১