ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

হেফাজত নেতা মুফতি মাহমুদ হাবিবী গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
  • ২৩৫ বার

হেফাজত নেতা মাহমুদ হাবিবী গ্রেপ্তার

হাওর বার্তা ডেস্কঃ হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির ঢাকা মহানগরের যুগ্ম-সাধারণ সম্পাদক মুফতি ফয়সাল মাহমুদ হাবিবীকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৮ এপ্রিল) বিকেলে রাজধানীর ডেমরা থেকে তাকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম জানান, সম্প্রতি হেফাজতের তাণ্ডব ও নাশকতার ঘটনায় পল্টন থানায় দায়েরকৃত একটি মামলার আসামি তিনি। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষীকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানকে ঘিরে গত ২৬ ও ২৭ মার্চ দেশের বিভিন্ন স্থানে হেফাজতে ইসলামের তাণ্ডবে ১৭ জন নিহত হন। এছাড়া থানাসহ বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় সারাদেশে শতাধিক মামলায় প্রায় এক হাজার জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। এরই মধ্যে মামুনুল হকসহ হেফাজতের নেতৃত্ব পর্যায়ের অন্তত ১৫ জনকে গ্রেপ্তার করে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

হেফাজত নেতা মুফতি মাহমুদ হাবিবী গ্রেপ্তার

আপডেট টাইম : ০১:০৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১