ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হেফাজত ইসলামের কেন্দ্রীয় কমিটির সদস্য কাইয়ুম গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
  • ২৬০ বার

 হাওর বার্তা ডেস্কঃ নেত্রকোনায় হেফাজতে ইসলামের শীর্ষ নেতা মাওলানা আব্দুল কাইয়ুমকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

(২৮ এপ্রিল) বিকেলে কেন্দুয়া উপজেলার একটি মাদ্রাসায় আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়।

(২৯ এপ্রিল) সকালে নেত্রকোনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি খন্দকার শাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মাওলানা আব্দুল কাইয়ুম হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং নেত্রকোনা জেলা শাখার আহ্বায়ক কমিটির শীর্ষ নেতা।

ওসি খন্দকার শাকের আহমেদ জানান, নেত্রকোনা জেলা শহরের মালনী জামিয়া হুসাইনিয়া মাদ্রাসার পরিচালক ও হেফাজত নেতা মাওলানা আব্দুল কাইয়ুম কেন্দুয়ার বলাইশিমুল এলাকার একটি মাদ্রাসায় আত্মগোপন করে ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওই স্থানে অভিযোগ চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, ২০১৩ সালে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গেপ্তারের পর বুধবার সন্ধ্যায় তাকে আদালতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হেফাজত ইসলামের কেন্দ্রীয় কমিটির সদস্য কাইয়ুম গ্রেপ্তার

আপডেট টাইম : ১১:১৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১