ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

২৭ টাকা কেজিতে ধান কিনবে সরকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১
  • ২৩১ বার

হাওর বার্তা ডেস্কঃ চলতি বোরো মৌসুমে সাড়ে ছয় লাখ টন ধান ও সাড়ে ১১ লাখ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনা হবে ২৭ টাকা কেজি দরে। আর মিলারদের কাছ থেকে কেজিপ্রতি ৪০ টাকায় সিদ্ধ ও ৩৯ টাকায় আতপ চাল কেনা হবে। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার গণমাধ্যমকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে সোমবার খাদ্যমন্ত্রী বলেন, ‘আমরা বোরো মৌসুমে কৃষকদের ধানের ন্যায্য মূল্য দেওয়ার বিষয়টিকে গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্ত নিয়েছি। আগামী বুধবার (আগামীকাল) থেকে ধান এবং ৭ মে থেকে চাল কেনা শুরু হবে। সরকারি সংগ্রহের ক্ষেত্রে চালের গুণগত মানের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। মান বজায় রেখে চাল কেনার জন্য মাঠ পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

সরকার লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করে তাদের কাছ থেকে ধান কিনে থাকে। কিন্তু কৃষকরা সচেতন না থাকায় সরকারের এই উদ্যোগ অনেক সময় ঠিকমতো বাস্তবায়িত হয় না।

এ বিষয়ে সংবাদ সম্মেলনে খাদ্যসচিব নাজমানারা খানুম বলেন, ‘কৃষক যেন তার লটারির স্লিপ আরেকজনের কাছে বিক্রি না করেন। বিক্রি করলে সে ক্ষেত্রে মধ্যস্বত্বভোগী ঢুকে পড়তে পারে। এ জন্য বিষয়টি আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না। কৃষক লটারিতে জয়ী হয়ে যেন কারো কাছে না যান।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

২৭ টাকা কেজিতে ধান কিনবে সরকার

আপডেট টাইম : ১১:৫৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১