ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

করোনার এই সময়ে রাজনীতি না করে সবাইকে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান: কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১
  • ২৬৩ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনার এই ভয়াবহ বিস্তাররোধে এখন একমাত্র রাজনীতি হচ্ছে মানুষকে বাঁচানো- উল্লেখ করে এই সময়ে রাজনীতি না করে যার যার অবস্থান থেকে সবাইকে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সোমবার সকালে কুমিল্লা সড়ক জোন, বিআরটিসি ও বিআরটি’র কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা থেকে তিনি এ আহ্বান জানান। ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবন থেকে সভায় ভার্চুয়ালি যুক্ত হন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জীবিকার আগে জীবন, তাই করোনার এই সময়ে জীবন বাঁচাতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মানুষের জীবন ও জীবিকার দিকেও নজর রাখতে হচ্ছে সরকারের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচক্ষণতার সঙ্গে সবকিছু নিয়ন্ত্রণ করছেন।

করোনার এই সময়ে রাজনীতি করা সমীচীন নয় জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি সরকারের বিরুদ্ধে যেভাবে অনবরত মিথ্যাচার করে যাচ্ছে, সে কারণে এসব মিথ্যাচারের জবাব সরকারের পক্ষ থেকে দিতে হয়।

বিএনপি’র অনেক নেতাদের ঔষধ কোম্পানি আছে। এ ঔষধ কোম্পানিগুলোর মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়ার সুযোগ আছে কিন্তু সেটাও তারা করছে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগের কর্মীদের মত কৃষকের ধান কেটে দেওয়ার মতো কর্মসূচিও তো বিএনপির নেতারা করতে পারে!

তিনি বলেন, বিএনপি শুধু মিথ্যাচার আর অপপ্রচারের রাজনীতিকে আঁকড়ে ধরে আছে এবং সাম্প্রদায়িক অপশক্তিকে সন্ত্রাস ও জ্বালাও পোড়াও’র রাজনীতিতে উসকানি দিচ্ছে, যা জনগণ আশা করে না।

হেফাজতে ইসলাম তাদের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করছে, তবে শুধু বিলুপ্ত করলেই হবে না- উল্লেখ করে ওবায়দুল কাদের জানান, সাম্প্রদায়িক সহিংসতার রাজনীতিও বিলুপ্ত করতে হবে। পাশাপাশি নতুন কমিটি গঠনের মাধ্যমে রাজনৈতিক সহিংসতার তান্ডব কী বন্ধ হবে? এমন প্রশ্নও রাখেন তিনি।

করোনা ভ্যাকসিন সংগ্রহে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মনে রাখতে হবে ভ্যাকসিনই একমাত্র সমাধান নয়। মাস্ক না পরলে ভ্যাকসিনে কোনও কাজ হবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

করোনার এই সময়ে রাজনীতি না করে সবাইকে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান: কাদের

আপডেট টাইম : ০৪:৩৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১