ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

করোনায়ও সরকারের নিষ্ঠুরতা থেমে নেই: ফখরুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৮:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১
  • ২৩৮ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভয়াবহ করোনা পরিস্থিতি ও পবিত্র রমজানের মধ্যেও সরকারের নিষ্ঠুর আচরণ থেমে নেই। গতকাল রবিবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকার নিজেদের অনৈতিক শাসনকে নিষ্কণ্টক ও দীর্ঘায়িত করার লক্ষ্যে বিরোধী দল এবং ভিন্ন মত, স্বাধীন চিন্তাকে দমন করতে রাজনৈতিক নেতৃবৃন্দকে গ্রেফতার করে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। আর এরই ধারাবাহিকতায় ২০ দলীয় জোট নেতা, খেলাফত মজলিসের মহাসচিব ও দেশের বিশিষ্ট আলেম অধ্যাপক ড. আহমদ আবদুল কাদেরকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া সারা দেশে বিরোধী দল বিশেষ করে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসহ অন্যান্য রাজনৈতিক দলের অসংখ্য নেতাকর্মীকে গত এক মাসে অন্যায়ভাবে গ্রেফতার ও মিথ্যা মামলায় হয়রানি করা হয়েছে।

ফখরুল বলেন, দেশ পরিচালনা ও করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের নিদারুণ ব্যর্থতায় জনজীবনে যে নাভিশ্বাস উঠেছে তা থেকে জনদৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং আন্দোলন-সংগ্রাম দমন করতে সরকার এহেন অরাজক পরিস্থিতি তৈরি করছে। তারা ফ্যাসিবাদী কায়দায় জনঅধিকার কেড়ে নিচ্ছে এবং কল্পকাহিনী রচনা করে বিরোধী দলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। অবিলম্বে আহমদ আবদুল কাদেরসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি ও গ্রেফতার অভিযান বন্ধের জোর দাবি জানান মির্জা ফখরুল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

করোনায়ও সরকারের নিষ্ঠুরতা থেমে নেই: ফখরুল

আপডেট টাইম : ১০:২৮:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১