ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

হেফাজতের নেতা খালিদ সাইফুল্লাহ ও ইহতেশামুল রিমান্ডে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২২:২৩ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১
  • ২৮০ বার

হাওর বার্তা ডেস্কঃ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব আল্লামা খালিদ সাইফুল্লাহ্ আইয়ুবীর পাঁচ দিন ও ঢাকা মহানগরের সহ-দফতর সম্পাদক এবং ইসলামী ছাত্রসমাজের সেক্রেটারি হযরত মাওলানা ইহতেশামুল হক সাখীকে চার দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

শুক্রবার (২৩ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসি শুনানি শেষে তাদের এ রিমান্ড মঞ্জুর করেন।

আজ তাদেরকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। সম্প্রতি মোদিবিরোধী আন্দোলনের সময় হেফাজতের তান্ডবের ঘটনায় পল্টন থানায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য খালিদ সাইফুল্লাহ্ আইয়ুবীর বিরুদ্ধে সাত দিনের রিমান্ডের আবেদন করেন পুলিশ। শুনানি শেষে বিচারক তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

অপরদিকে ২০১৩ সালের হেফাজতের তান্ডবের ঘটনায় পল্টন থানায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য ইহতেশামুল হক সাখীর বিরুদ্ধে দশ দিনের রিমান্ডের আবেদন করেন পুলিশ। শুনানি শেষে বিচারক তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার ভোরে খালিদ সাইফুল্লাহ্ আইয়ুবীর গ্রামের বাড়ি মানিকগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। অপর দিকে একই দিন রাজধানীর বংশাল এলাকা থেকে হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের সহ-দফতর সম্পাদক ইহতেশামুল হক সাখীকে গ্রেফতার করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

হেফাজতের নেতা খালিদ সাইফুল্লাহ ও ইহতেশামুল রিমান্ডে

আপডেট টাইম : ১০:২২:২৩ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১