ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

বেইমানদের কারণে ২০-দলীয় আন্দোলন সফল হয়নি: অলি আহমদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৬
  • ৫১২ বার

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, কিছু বেইমান নেতার কারণে ২০-দলীয় জোট সরকারবিরোধী আন্দোলনে সফল হয়নি।

বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে চট্টগ্রাম আইনজীবী সমিতির নব নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ঐক্যপরিষদ থেকে নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী ও অন্য সদস্যদের এলডিপির পক্ষ থেকে এ সংবর্ধনা দেয়া হয়েছে।

অলি আহমদ বলেন, সরকারি দলের কিছু নেতা বিদেশে টাকা পাচার করে ব্যবসা বাণিজ্য পরিচালনা করছেন। সরকার চাইলে এদের তালিকা করা কঠিন হবে না। এসব নেতাদেরকে দেশদ্রোহী উল্লেখ করে তাদের বিচারও দাবি করেন অলি আহমদ।

তিনি আরও বলেন, বর্তমান সরকার এখন দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছে। ভোটের আগের দিন ব্যালট বাক্স চুরি করে দলীয় প্রার্থীদের জয়ী করার নজির পৃথিবীর অন্য কোথাও নেই। দেশে গণতন্ত্র আজ মৃতপ্রায়। সকলকে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম এলডিপির সভাপতি এম সলিমুল্লাহ, দক্ষিণ জেলা এলডিপির সাধারণ সম্পাদক ফজলুল আমিন, কবির চৌধুরী প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

বেইমানদের কারণে ২০-দলীয় আন্দোলন সফল হয়নি: অলি আহমদ

আপডেট টাইম : ১১:৫১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৬