ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি আ.লীগ নেতা অলি আহমেদ গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৫:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১
  • ২৭৩ বার

হাওর বার্তা ডেস্কঃ লকডাউন ইস্যু এবং সরকারবিরোধী বিভিন্ন উস্কানীমূলক পোষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করার অভিযোগে মানিকগঞ্জের সিঙ্গাইরে অলি আহমেদ (৫০) নামে এক আওয়ামী লীগ নেতাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। তিনি উপজেলার জয়মন্টপ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন আদালতের বিচারক।

থানা পুলিশ ও মামলার এজহার সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ নেতা অলি আহমেদ মোল্লা বেশ কিছুদিন ধরে চলমান লকডাউন ইস্যু এবং সরকারবিরোধী বিভিন্ন উস্কানীমূলক পোষ্ট নিজের ফেসবুক আইডি থেকে শেয়ার করে আসছিলেন। সর্বশেষ গত বুধবার (২১ এপ্রিল) সরকারবিরোধী একাধিক পোস্ট তিনি তাঁর ফেসবুক থেকে শেয়ার করেন। এমন অভিযোগে অলি আহমেদ মোল্লাকে এদিন রাতেই তার বাড়ি থেকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

এঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে অলি আহমদের বিরুদ্ধে মামলা করেন উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক মো. টিপু সুলতান।

ছাত্রলীগ নেতা টিপু সুলতান বলেন, অলি আহমেদ আওয়ামী লীগের নেতা হয়েও তাঁর ফেসবুক পেজ থেকে হেফাজতে ইসলামের সরকারবিরোধী বিভিন্ন পোস্ট শেয়ার করেন। বিষয়টি তাঁকে অবগত করলেও তিনি আমলে নেননি। এ কারণে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়।

এ ব্যাপারে জয়মন্টপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা: মো. রিয়াজুল ইসলাম বলেন, অলি আহমেদ মোল্লা আওয়ামী লীগের নিবেদিত প্রাণ ও ত্যাগী নেতা। তিনি আসন্ন জয়মন্টপ ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিলে সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিয়ে প্রচার প্রচারণা চালিয়ে আসছিলেন। সে ভাল করে মোবাইল চালাতে পারে না। এমন ঘটনা কিভাবে ঘটলো বিষয়টি বুঝতে পারছি না।

সিঙ্গাইর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. আসলাম হোসেন বলেন, হেফাজতে ইসলামের সরকারবিরোধী বিভিন্ন পোস্ট শেয়ার করার অভিযোগে আওয়ামী লীগ নেতা অলি আহমেদ মোল্লাকে গ্রেপ্তার করা হয়। পরে ছাত্রলীগ নেতার ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় আদালতে হাজির করলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি আ.লীগ নেতা অলি আহমেদ গ্রেপ্তার

আপডেট টাইম : ০৯:৫৫:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১