ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরুর আসন শূন্য ঘোষণা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১
  • ৪৪৪ বার

হাওর বার্তা ডেস্কঃ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরুর আসন (কুমিল্লা-৫) শূন্য ঘোষণা করা হয়েছে। সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ওই আসন শূন্য ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) প্রকাশিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সংসদ সদস্য আবদুল মতিন খসরু গত ১৪ এপ্রিল মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় সংসদের কুমিল্লা-৫ আসনটি শূন্য হয়েছে।

গত ১৪ এপ্রিল বিকেল ৪টা ৫০ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবদুল মতিন খসরু। এর আগের দিন বেলা সাড়ে ১১টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।

গত ১৫ মার্চ তিনি সংসদ সচিবালয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ১৬ মার্চ সকালে পাওয়া রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। ওইদিনই তাকে সিএমএইচে ভর্তি করা হয়। তবে পরে করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ হলেও তিনি হৃদরোগে আক্রান্ত হন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরুর আসন শূন্য ঘোষণা

আপডেট টাইম : ০৩:৫০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১