ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ঘরে ঢুকে তরুণীকে ধর্ষণ : পলাতক অভিযুক্তকে ধরল র‌্যাব

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১
  • ২৬৮ বার

হাওর বার্তা ডেস্কঃ সাভারের আশুলিয়ায় ঘরে ঢুকে তরুণীকে ধর্ষণের অভিযোগে মো: ইমন সরদার (১৯) নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

গ্রেফতার মো: ইমন সরদার গোপালগঞ্জ জেলার বাসিন্দা।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) মো: জিয়াউর রহমান চৌধুরী।

বুধবার (২১ এপ্রিল) রাত ৮টার দিকে আশুলিয়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে গত ১৮ এপ্রিল আশুলিয়ার বাইপাইল নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে ১৯ এপ্রিল আশুলিয়া থানায় ইমন হোসনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়।

র‌্যাব জানায়, গত তিন সপ্তাহ আগে চাকরির আশায় গ্রামের বাড়ি থেকে মামাতো বোন ও ভগ্নিপতির ভাড়া বাসায় আসেন ওই নারী। ঘটনার দিন বাসায় কেউ না থাকার সুযোগে একই বাসার দ্বিতীয় তলার বাসিন্দা ইমন ওই ঘরে ঢুকে ভুক্তভোগীকে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় তরুণীর আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসার আগেই ধর্ষণকারী পালিয়ে যায়। এরপর থানায় অভিযোগ করা হলে র‌্যাবেন অভিযানিক দল আসামিকে ধরতে অভিযান চালায়। পরে আশুলিয়া থেকে তাকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ইমন এই ভুক্তভোগীকে জোরপূর্বক ধর্ষণের বিষয়টি স্বীকার করে।

সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) মো: জিয়াউর রহমান চৌধুরী বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন। এছাড়া ভবিষ্যতে এমন যেকোন অপরাধীকে ধরতে র‌্যাব অভিযান চালিয়ে যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ঘরে ঢুকে তরুণীকে ধর্ষণ : পলাতক অভিযুক্তকে ধরল র‌্যাব

আপডেট টাইম : ১২:৫৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১