ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

দেশের মানুষ আতঙ্কিত সরকারের অমানবিক আচরণে: মির্জা ফখরুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১
  • ২৩৯ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের মানুষ এখন দুর্বিষহ শাসনে কাতরাচ্ছে। জনগণের কাছে জবাবদিহিহীন সরকারের প্রতিনিয়ত নিষ্ঠুর ও অমানবিক আচরণে দেশের মানুষ আতঙ্কিত। এই পবিত্র মাহে রমজানেও সরকারের অত্যাচার আরো তীব্র আকার ধারণ করেছে। গতকাল বুধবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

ব্রাহ্মণবাড়িয়া, কেরানীগঞ্জ ও নরসিংদীসহ সারা দেশে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করতে দিনে-রাতে পুলিশের সাঁড়াশি অভিযান, নির্যাতন ও গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব এ বিবৃতি দেন

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করতে পুলিশের সাঁড়াশি অভিযান, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির যুগ্ম সম্পাদক মনির হোসেন ও থানা ওলামা দলের সহসভাপতি মাওলানা আলাউদ্দিন এবং নরসিংদী জেলা বিএনপির কোষাধ্যক্ষ সমির ভুঁইয়া, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাদেকুর রহমান, ছাত্রনেতা কাজী সালমান ও বিএনপি কর্মী তারেক সরকার ডালিমকে গ্রেফতারসহ দেশব্যাপী বিভিন্ন অঞ্চলে পবিত্র মাহে রমজান মাসে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশি গ্রেফতার অভিযান ও নির্যাতনের ঘটনা সরকারের ভিন্নমত দমনের বহিঃপ্রকাশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

দেশের মানুষ আতঙ্কিত সরকারের অমানবিক আচরণে: মির্জা ফখরুল

আপডেট টাইম : ১২:২৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১