ঢাকা ০৬:০০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে হেফাজতের নেতা আতাউল্লাহ আমীনকে গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১
  • ৩১৩ বার

হাওর বার্তা ডেস্কঃ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা আতাউল্লাহ আমীনকে গ্রেপ্তার করা হয়েছে। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী বলেন, রাজধানীর মোহাম্মদপুর জামিয়া রাহমানিয়া থেকে বুধবার (২১ এপ্রিল) মধ্যরাতে তাকে র‌্যাব তুলে নিয়ে গেছে।

র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল খায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ (বুধবার) তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

অপরদিকে রাজধানীর বাসাবো থেকে মঙ্গলবার (২০ এপ্রিল) বিকেলে ঢাকা মহানগর হেফাজতের সহ-সভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা কোরবান আলীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

উল্লেখ্য, নাশকতা, সরকারি কাজে পুলিশকে বাধা প্রদান ও হত্যা মামলাসহ বিভিন্ন মামলায় হেফাজতে ইসলাম ঢাকা মহাগরের সভাপতি মাওলানা মামুনুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ, মাওলানা জুনায়েদ আল হাবীব, মুফতি সাখাওয়াত হোসাইন রাজিসহ গত কয়েকদিনে হেফাজতের ১৬ জন কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে হেফাজতের নেতা আতাউল্লাহ আমীনকে গ্রেপ্তার

আপডেট টাইম : ১২:৩৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১