ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

আলেম-ওলামাদের গ্রেফতার ধর্মপ্রাণ মানুষের বুকে আঘাত: মির্জা ফখরুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১
  • ৩০১ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশের ধর্মীয় নেতা ও আলেম-ওলামাদের নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিকালে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব অভিযোগ করেন।

তিনি বলেন, গত কয়েক দিন ধরে লকডাউনের সুযোগ নিয়ে একটা ক্র্যাকডাউন করা হয়েছে। সেই ক্র্যাকডাউনের মধ্য দিয়ে আজকে একদিকে বিএনপির নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। অন্যদিকে ধর্মীয় নেতা যারা আছেন, আলেম ওলামা যারা আছেন তাদের নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে। তাদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলাও দেওয়া হচ্ছে।

এই ধরনের ধর্মীয় নেতাদের অপমান করা হয়রানি করা দেশের ধর্মপ্রাণ মানুষ কোনোভাবেই মেনে নেবে না বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি অবিলম্বে এসব মামলা মোকদ্দমা তুলে নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি ধর্মীয় নেতা, আলেম ওলামাদের মুক্তি দেওয়ার কথাও বলেছেন। এ ছাড়া বিএনপির যে সমস্ত নেতা কর্মীদের গ্রেফতার করা হয়েছে তাদেরও নিঃশর্ত মুক্তি এবং সবা মামলা তুলে নেওয়ার দাবি জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, বায়তুল মোকাররমে যে বিক্ষোভ কর্মসূচি হয়েছিল তা শান্তিপূর্ণ ছিল। এটাকে অশান্তিপূর্ণ করে দেওয়ার পেছনে পুলিশের সবচেয়ে বড় ভূমিকা, তারপর আওয়ামী লীগের দলীয় সন্ত্রাসীরা ওই কর্মসূচিতে হামলা চালায়। সেই কারণেই হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়াতে ঘটনাগুলো সংঘটিত হয়েছে।

বিএনপির মহাসচিব বলেন, ২৬ মার্চকে কেন্দ্র করে যে ঘটনাগুলো সংঘটিত হয়েছে এগুলোতে সরকারের তৈরি করা, আমি এর আগেও বলেছি। সরকার খুবই পরিকল্পিতভাবে এই ঘটনাগুলো যাতে ঘটে তার জন্য ব্যবস্থা নিয়েছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

আলেম-ওলামাদের গ্রেফতার ধর্মপ্রাণ মানুষের বুকে আঘাত: মির্জা ফখরুল

আপডেট টাইম : ০৬:১৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১