ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

শ্রেষ্ঠ অভিনেতা ফেরদৌস, অভিনেত্রী মৌসুমী-মিম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৬
  • ৫৯৯ বার

‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪’ বিজয়ীদের নাম চূড়ান্ত হয়েছে। শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন ফেরদৌস (এক কাপ চা)। আর যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জিতেছেন মৌসুমী (তারকাঁটা) ও বিদ্যা সিনহা মিম (জোনাকীর আলো)।

বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন থেকে এসব তথ্য জানা গেছে।

২০১৪ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ ছবি নির্বাচিত হয়েছে মুরাদ পারভেজের ‘বৃহন্নলা’। একই ছবির জন্য শ্রেষ্ঠ কাহিনিকার ও সংলাপ রচয়িতা হিসেবেও পুরস্কার জিতেছেন মুরাদ পারভেজ।

‘মেঘমল্লার’ ছবির জন্য শ্রেষ্ঠ পরিচালক নির্বাচিত হয়েছেন জাহিদুর রহিম অঞ্জন।
এবারই প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন জেমস। ‘দেশা দ্য লিডার’ ছবির গানের জন্য শ্রেষ্ঠ গায়ক নির্বাচিত হয়েছেন তিনি। এছাড়া ‘দেশা দ্য লিডার’ ছবির জন্য শ্রেষ্ঠ খল চরিত্রে পুরস্কার জিতেছেন তারিক আনাম খান। একই ছবির জন্য শ্রেষ্ঠ চিত্রনাট্যকার ও শ্রেষ্ঠ সম্পাদক হয়েছেন যথাক্রমে সৈকত নাসির ও তৌহিদ হোসেন চৌধুরী।

এবারে যৌথভাবে শ্রেষ্ঠ গায়িকা নির্বাচিত হয়েছেন রুনা লায়লা (প্রিয়া তুমি সুখী হও) ও মমতাজ (নেকাব্বরের মহাপ্রয়াণ)।

আর ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ ছবির জন্য শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক, গীতিকার, সুরকার ও রূপসজ্জা শিল্পী নির্বাচিত হয়েছেন যথাক্রমে সাইম রানা, মাসুদ পথিক, বেলাল খান এবং আবদুর রহমান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

শ্রেষ্ঠ অভিনেতা ফেরদৌস, অভিনেত্রী মৌসুমী-মিম

আপডেট টাইম : ১০:৩৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৬