ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

পত্র-পত্রিকার ওপরে দায় চাপালেন মির্জা আব্বাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১
  • ২৮০ বার

হাওর বার্তা ডেস্কঃ  বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, পত্র-পত্রিকায় আমার বক্তব্য বিকৃত করে ছাপা হয়েছে। টেলিভিশনে ও প্রিন্ট-মিডিয়ায় বিকৃত করে প্রচার করা হয়েছে। তিনি বলেন, ‘আমি এরকম কিছু বলি নাই, যে কারণে নিজেকে বিব্রত মনে করবো। এমনকি পার্টি বিব্রত হবে এমন কিছুও বলিনি। এ কারণে দায়ভার আমার এবং আমার দলের নয়।’

রোববার (১৮ এপ্রিল) বিকাল সাড়ে তিনটার দিকে রাজধানীর শাজাহানপুরে নিজের বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী নিখোঁজের ৯ বছর উপলক্ষে শনিবার (১৭ এপ্রিল) অনুষ্ঠিত ভার্চুয়াল আলোচনা সভায় দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দিতে এই সংবাদ সম্মেলন করেছেন মির্জা আব্বাস। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ড. আসাদুজ্জামান রিপন ও ফজলুল হক মিলন।

ভার্চুয়ালি অনুষ্ঠানে বক্তব্য দিলেও দ্রুত তা সব গণমাধ্যমে প্রচার হওয়াকে ষড়যন্ত্র দাবি করে তিনি বলেন, `আমার সহজ-সরল মনের বক্তব্যের সামনের অংশ, পেছনের অংশ নিয়ে মনের মাধুরি মিশিয়ে কিছু কিছু গণমাধ্যম প্রকাশ করেছে। আমি যা বলেছি দলের ভালোর জন্য বলেছি। কিন্তু আমি বুঝি না সরকার এবং কিছু কিছু সাংবাদিক কেন আমাকে টার্গেট করেছে বুঝতে পারছি না।’

মির্জা আব্বাস বলেন, ‘৯ বছর ধরেই বলছি, পার্টি থেকে বলা হয়েছে, কারা গুম করেছে। আমি বলেছি, সরকার যদি বলে— আচ্ছা, ঠিকাছে তারা গুম করে নাই, তাহলে আমাদের বলুক, কারা গুম করেছে। আমিও সেটাই জানতে চেয়েছি।’

শনিবার ইলিয়াস আলী নিখোঁজের পেছনে বিএনপির দলীয় লোকজন জড়িত আছে-এমন বক্তব্য দিলেও সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি ইলিয়াস আলী আমাদের মাঝে ছিলেন এবং তিনি ফিরে আসবেন। বিএনপি নেতারা ইলিয়াস আলীকে গুম করেছে আমি স্থায়ী কমিটির সদস্য এমন কথা বলতে পারি? আমি এমন কোনো কথা বলিনি। কিন্তু লম্বা বক্তব্যের মাঝখান দিয়ে কেটে ছিড়ে, কাট পিস করে যার যেভাবে লেগেছে সেভাবে উপস্থাপন করেছে কিছু সাংবাদিক। এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি এবং আমার দল কোনো দায়ভার নেবে না।’

মির্জা আব্বাস বলেন, ‘নয় বছর ধরে কোনো খোঁজ নেই অথচ কালকের বক্তব্যের পরপরই সাংবাদিকদের কেউ কেউ খুব ব্যস্ত হয়ে পড়েছেন ইলিয়াস আলীকে নিয়ে। সকালে ইলিয়াস আলীর বাসায় গিয়ে একদল সাংবাদিক একরকম চার্জ করেছে তাদের। আমি সবাইকে বলছি না। কেউ কেউ এটা করছেন। আপনাদের বলবো দয়া করে সত্য প্রচার করুন।’

প্রসঙ্গত, শনিবার দেওয়া ১১ মিনিটের বক্তব্যের একেবারে শেষ দিকে এসে মির্জা আব্বাস দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে বলেন, ‘তবে আমি আজকে বলতে চাই, এখানে সেক্রেটারি জেনারেল আছেন, কথাটা আমি বলতে বলতে ভুলে গেছিলাম। ইলিয়াস গুমের পেছনে, আমি রিপিট করছি, ইলিয়াস গুমের পেছনে আমার দলের লুটপাটকারী, বদমাইশগুলো আছে, তাদের দয়া করে আইডেন্টিফায়েড করার ব্যবস্থা করেন, প্লিজ। এদেরকে অনেকেই চেনেন।’

সেখানে বিএনপি নেতা আব্বাস আরও বলেন, ‘যারা আজকে ইলিয়াসকে গুম করেছে, আমি জানি, আওয়ামী লীগ সরকার গুম করে নাই। কিন্তু গুমটা করলো কে? এই সরকারের কাছে আমি জানতে চাই। এই সরকারের কাছে আমি এটা জানতে চাই।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

পত্র-পত্রিকার ওপরে দায় চাপালেন মির্জা আব্বাস

আপডেট টাইম : ০৫:৫৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১