ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হেফাজত নেতা জুবায়েরকে পাঁচদিনের রিমান্ডে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১
  • ২৮০ বার

হাওর বার্তা ডেস্কঃ হেফাজতের ঢাকা মহানগর নায়েবে আমির মাওলানা জুবায়ের আহমদের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ২০১৩ সালে শাপলা চত্বরে তাণ্ডবের ঘটনায় করা মামলায় এ ‍রিমান্ড দেওয়া হয়।

শনিবার (১৭ এপ্রিল) মাওলানা জুবায়ের আহমদকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। ২০১৩ সালে পল্টন থানায় শাপলা চত্বরের ঘটনায় দায়েরকৃত মামলায় সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর লালবাগ থেকে ডিবি পুলিশের একটি দল মাওলানা জুবায়ের আহমদকে গ্রেফতার করে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, আগের একটি মামলা ও সম্প্রতি হেফাজতের হরতাল তাণ্ডবে দায়ের হওয়া মামলায় এই নেতা আসামি।

মাওলানা জুবায়ের আহমদ হেফাজতে ইসলামের ঢাকা মহানগরীর সহ-সভাপতির পাশাপাশি লালবাগ মাদরাসার সিনিয়র শিক্ষক। তিনি মুফতি আমিনীর জামাতা।

এদিকে হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর কমিটির সহসভাপতি ও লালবাগ মাদরাসার মুহাদ্দিস মাওলানা জুবায়ের আহমদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন সংগঠনটির মহাসচিব আল্লামা নুরুল ইসলাম।

শুক্রবার সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এই দাবি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হেফাজত নেতা জুবায়েরকে পাঁচদিনের রিমান্ডে

আপডেট টাইম : ০৫:৫৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১