ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

৩৩৫ প্রাথমিকে সরকারি বরাদ্দ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:২১:১৭ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১
  • ৩৮৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ফেনীর ৩৩৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য ১ কোটি ৩৪ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এসব স্কুলের ভবনগুলোর রুটিন মেইনটেনেন্স করা হবে এ টাকায়।

চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) আওতায় প্রতিটি স্কুল এজন্য ৪০ হাজার টাকা করে বরাদ্দ পাবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পিইডিপি-৪ প্রকল্প থেকে এ টাকা বরাদ্দ ও ব্যয় মঞ্জুর দিয়ে আদেশ জারি করা হয়েছে। এসব তথ্য জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূরুল ইসলাম।

তিনি জানান, বরাদ্দকৃত এই টাকায় দরজা-জানালার ফিটিংস, কাঁচ, হাতল, লক, ফ্যানের সুইচ, রেগুলেটর, লাইট, বোর্ড মেরামত ও পুনঃস্থাপন করা যাবে। সাইড ওয়ালের টাইলস মেরামত, ড্রেন পরিষ্কার, বৃষ্টির পানি নির্গমণ পাইপ মেরামত ও স্থাপন করা যাবে। ভবনের দেয়াল, মেঝে, ছাদে বা ভবনের গায়ে জন্ম নেওয়া আগাছা অপসারণ করতে হবে।

এছাড়া পানির কল মেরামত ও স্থাপন, পানি সরবরাহ লাইন মেরামত-স্থাপন ও পরিষ্কার করতে হবে। বিদ্যালয়ের ওয়াশ ব্লক পরিষ্কার, টয়লেট মেরামত এবং চাহিদা অনুযায়ী দৈনিক ছোটখাটো মেরামতের কাজও করতে হবে। এছাড়া চাহিদা অনুযায়ী মেরামত কাজ করা যাবে এ টাকা দিয়ে।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বরাদ্দপ্রাপ্ত ৩৩৫টি স্কুলের মধ্যে ফেনী সদরে ৯৩টি, দাগনভূঞায় ৪৭, সোনাগাজীতে ৫৯, ছাগলনাইয়ায় ৫০, পরশুরামে ৩৩ ও ফুলগাজীতে ৫৩টি বিদ্যালয় রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

৩৩৫ প্রাথমিকে সরকারি বরাদ্দ

আপডেট টাইম : ০১:২১:১৭ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১