ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বসুরহাটের মেয়র ছেলের ফেসবুক থেকে লাইভে এসে আল্টিমেটাম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১
  • ২৪৬ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই বসুরহাটের মেয়র আবদুল কাদের মির্জা বিভিন্ন জনের ফেসবুক আইডি থেকে লাইভে আসছেন। লাইভে তিনি ওবায়দুল কাদের ও তার স্ত্রীর সমালোচনা করছেন। দিচ্ছেন আল্টিমেটাম।

বৃহস্পতিবার কোম্পানীগঞ্জ থানার মূল ফটকের সামনে উপজেলা আওয়ামী লীগ অনুসারী ও মির্জা কাদের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এই ঘটনায় ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন তিনি। জেলার ডিসি, এসপি, ইউএনও সহ বিভিন্ন কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি জানান। আওয়ামী লীগের স্থানীয় কিছু নেতাকর্মীর বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি করেন।

বৃহস্পতিবার রাতে ছেলে তাশিক মির্জার ফেসবুক থেকে লাইভে এসে তিনি এই আল্টিমেটাম দেন।

এর ১১ ঘণ্টা পর আবার তার অনুসারী স্বপন মাহমুদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে আসেন কাদের মির্জা। শুক্রবার বেলা ১১টায় ফেসবুক লাইভে এসে ওবায়দুল কাদেরকে নিয়ে তিনি বিষোদগার করেন।

সেতুমন্ত্রীর স্ত্রীর কথা উল্লেখ করে তিনি বলেন, ‘তার স্ত্রী আমাকে মারার জন্য এক কোটি টাকা দিছে। বাদল এগুলো সব রেকর্ড করে রাখছে। তার স্ত্রী বলছে আমাকে মারার জন্য। পরে বাদল রেকর্ডের হুমকি দিলে তাকে দ্রুত জেল থেকে ছেড়ে দেয়।’

ওবায়দুল কাদেরের উদ্দেশে তার ছোট ভাই বলেন, ‘কী করবেন, আমাকে মারি ফালাইবেন? ফালান। জেলে দেবেন? দেন। আপনাকে কাল বাদল (কোম্পানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল) গালিগালাজ করেছে। আপনার তো শরম নাই। আপনার শরম থাকলে আপনি এটার প্রতিকার করতেন। করেন নাই। কালকেও রাজাকারের সন্তান বলছে, প্রকাশ্য দিবালকে রূপালী চত্বরে। আপনার শরম আছে? আপনার লজ্জা আছে? আপনার লজ্জা থাকলে আপনি রিজাইন দিয়ে ঘরে ঢুকে যাইতেন। আপনি দলকেও ক্ষতিগ্রস্ত করছেন।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

বসুরহাটের মেয়র ছেলের ফেসবুক থেকে লাইভে এসে আল্টিমেটাম

আপডেট টাইম : ০৫:৫০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১