ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার ক্ষমতাকে প্রশ্ন করাই সাংবাদিকতার মূল কাজ: উপদেষ্টা

হাসপাতালে ভর্তি করোনা আক্রান্ত সাবেক ক্রিকেটার আকরাম খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১
  • ২৯৬ বার

হাওর বার্তা ডেস্কঃ হাসাপাতালে ভর্তি করা হলো করোনা আক্রান্ত সাবেক ক্রিকেটার আকরাম খানকে। গত ১০ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খান। করোনায় আক্রান্ত হলেও শারিরীকভাবে সুস্থ ছিলেন সাবেক এই অধিনায়ক। কিন্তু হুট করেই শারীরিক অবস্থা খারাপ হয়ে যাওয়াতে বৃহস্পতিবার বিকালে রাজধানীর স্পেশালাইজড একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

আকরাম খানের পারিবারিক সূত্রে জানা গেছে, করোনা আক্রান্ত হলেও ভালোই ছিলেন তিনি। কিন্তু গত কয়েকদিন ধরে কাশিটা বেড়ে গেছে। বিশেষজ্ঞ ডাক্তার বেশ কিছু টেস্ট করানোর পর সাবেক এই অধিনায়ককে হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছেন।

স্পেশালাইজড হাসপাতালে ডা. মহিউদ্দিনের তত্ত্বাবধানে আছেন আকরাম খান। চিকিৎসকরা জানিয়েছেন, আকরামের ফুসফুস ৩০ শতাংশ সংক্রমিত হয়েছে। তবে শরীরে অক্সিজেনের মাত্রা ঠিক আছে।

আকরাম খান জাতীয় দলের হয়ে ৮টি টেস্ট ও ৪৪টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তার অধিনায়কত্বেই বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ জয়টি আসে ১৯৯৭ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে। ওই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার কারণেই বাংলাদেশের ক্রিকেট আজ এই অবস্থানে।

এর পর আকরাম ব্যাট ছেড়ে দিলেও ক্রিকেট তাকে ছাড়েনি। বর্তমানে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া কখনো নির্বাচক, কখনো বা ম্যানেজার হিসেব আকরামকে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

হাসপাতালে ভর্তি করোনা আক্রান্ত সাবেক ক্রিকেটার আকরাম খান

আপডেট টাইম : ০৯:৪৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১