ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

রোজায় ইবাদতে দিন কাটাচ্ছেন খালেদা জিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১
  • ২৬১ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রমজানের প্রথম দিন ইবাদতে কাটিয়েছেন। এতথ্য জানিয়েছেন তার বোন সেলিমা ইসলাম। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

সেলিমা ইসলাম গণমাধ্যমকে বলেন, “বিশেষজ্ঞ চিকিৎসকদের সার্বিক তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছে। এইটুকু বলতে পারি যে, তার অবস্থা স্থিতিশীল, ভালো ইমপ্রুভ করছে। আপনারা উনার জন্য দোয়া করবেন।”

তিনি বলেন, “রমজান মাস বুঝতেই পারেন। এখন কোরআন তেলওয়াত, তাসবিহ তাহরিমা, দোয়া দরুদ, নামাজ পড়ে সময় কাটছে তার। টেলিফোনে আমরা কথা-বার্তা বলছি নিয়মিত।” ছোট ভাই শামীম এস্কেন্দারের বাসা থেকে খালেদা জিয়ার জন্য ইফতার পাঠানো হয়েছে।

সাবেক এই প্রধানমন্ত্রী খালেদা জিয়া দণ্ড নিয়ে তিন বছর আগে কারাগারে গিয়েছিলেন। গত বছরের মার্চে সরকার নির্বাহী আদেশে তাকে সাময়িক মুক্তি দেয়। কারামুক্তির পর থেকে গুলশানের বাড়ি ফিরোজায় রয়েছেন ৭৫ বছর বয়সী খালেদা জিয়া। দুদিন আগেই তার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর আসে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

রোজায় ইবাদতে দিন কাটাচ্ছেন খালেদা জিয়া

আপডেট টাইম : ০২:১৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১