ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

হতদরিদ্র মানুষের করোনা চিকিৎসা অসম্ভব হয়ে পড়েছে : জি এম কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১
  • ২৪৩ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনা ভাইরাসের প্রকোপ দেখা দেয়ার এক বছর পার হলেও দেশের চিকিৎসা ব্যবস্থার তেমন কোন উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।

সোমবার এক বিবৃতিতে জাপা চেয়ারম্যান বলেন, করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে হিমশিম খাচ্ছে সরকার। আক্রান্ত রোগীরা হাসপাতালে সিট পাচ্ছেনা। পয়সা খরচ করেও আইসিইউ পাচ্ছেনা মারাত্মক ভাবে আক্রান্ত রোগীরা। আর হতদরিদ্র মানুষের জন্য করোনা চিকিৎসা অসম্ভব হয়ে পড়েছে ।

বিবৃতিতে গোলাম মোহাম্মদ কাদের ক্ষোভ প্রকাশ করে বলেন, গেলো বছর মার্চ থেকেই আমরা জাতীয় পার্টির পক্ষ থেকে করোনা পরীক্ষা বাড়ানোর পাশাপাশি প্রতিটি জেলা সদরে আইসিইউ স্থাপণের দাবি জানিয়ে আসছি। পর্যাপ্ত অক্সিজেন সহায়তার প্রস্তুতি রাখতে পরামর্শ দিয়েছি সরকারকে। কিন্তু সাধারণ মানুষের জীবন বাঁচাতে চিকিৎসা ব্যবস্থার উন্নয়ণে সরকারের তেমন কোন উদ্যোগ নেই। চিকিৎসা না পেয়ে সাধারণ মানুষ হতাশ হয়ে পড়েছে। সাধারণ মানুষের চিকিৎসায় সরকারে উদাসীনতা সবার সামনে পরিস্কার।

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, সরকার হাজার কোটি টাকা ব্যয়ে বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন করছে, সেগুলো দরকার আছে। কিন্তু এই মুহুর্তে তার চেয়ে বেশি জরুরী হয়ে পড়েছে মানুষের জীবন বাঁচাতে চিকিৎসা ব্যবস্থার উন্নয়ণ।

জাতীয় পার্টি চেয়ারম্যান আশা প্রকাশ করে বলেন, দ্রুততার সাথে সরকার দেশের চিকিৎসা ব্যবস্থা উন্নয়ণ করে সাধারণ মানুষের জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

হতদরিদ্র মানুষের করোনা চিকিৎসা অসম্ভব হয়ে পড়েছে : জি এম কাদের

আপডেট টাইম : ০৩:১৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১